আব্দুল লতিফ, টাঙ্গাইল:
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় ভুয়াপুর থেকে মধুপুর ধনবাড়ী গামী বালি বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল খাদ্য গুদামের সামনে এলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
এতে রিক্সা চালক ও যাত্রী সহ ৬ জন আহত হয়। আহতরা হচ্ছে ঘাটাইলের ফুলহার গ্রামে এনামুল হকের মেয়ে সানজিদা (১১) , ৪০ দিন বয়সের শিশু আদিবা, ঘাটাইল পশ্চিম পাড়া আব্দুল রশিদের ছেলে রিক্সা চালক মুমিন (১৪), মধুপুর ধনবাড়ী গ্রামের (কৃষ্ণ বাড়ি ) আসকের আলীর ছেলে ট্রাক হেলপার মোকাদ্দেছ (৪৫), ধনবাড়ী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সেলিম (৪৫), মটর সাইকেল চালক মধুপুর বানিবাড়ী গ্রামের বুলবুল (৪০)। এদের মধ্যে সানজিদা ও আদিবা নামের ২ জনকে আশংকা জন অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতে প্রেরণ করা হয়েছে।
অন্যদের কে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুয়াপুর থেকে ধনবাড়ী গ্রামী একটি বালি বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্রো -১৮-২০৬২) মটর সাইকেল আরোহী কে বাঁচাতে গেলে সামনে চাকা পাংচার হয়ে গেলে রিক্সা কে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায় । এতে রিক্সাটি ধুমড়ে মুচরে যায় ।
জানা যায়, রিক্সা চালক ঘাটাইল মুুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র সে পড়াশুনার পাশাপাশি রিক্সা চালায়।
ঘটনার পর ট্রাক চালক বাবলু পালিয়ে যায়।

