সোমবার, জুলাই ৩১, ২০১৭

ঘাটাইলে সড়ক দখল করে সীমানাপ্রাচীর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্দি গ্রামে ভাষাসৈনিক সোফিয়া খান সড়ক দখল করে দেয়াল নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই গ্রামের শহীদুর রহমান সড়কটির কিছু অংশ দখল করে বাড়ির সীমানাপ্রাচীর তৈরি করেছেন। এতে সড়কটি বাঁকা হয়ে গেছে। এর প্রতিবাদ করায় ভাষাসৈনিকের ভাই মুক্তিযোদ্ধা বুলবুল খানের নামে আদালতে মামলা করেছেন শহীদুর।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহায়তায় উপজেলা পরিষদ ২০১৩-১৪ অর্থবছরে মোগলপাড়া থেকে দীঘলকান্দি তহশিল অফিস পর্যন্ত সড়কটি প্রশস্ত ও পাকা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ভাষাসৈনিক সোফিয়া খানের নামে সড়কটির নামকরণ করা হয়। সড়কটি প্রশস্তকরণের জন্য স্থানীয় লোকজন সড়কের পাশে জমি ছেড়ে দেন। তবে দীঘলকান্দি এলাকায় শহীদুর রহমান সড়কের জমি দখল করে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করেন। ঠিকাদার প্রাচীরের পাশ দিয়ে সড়কের কাজ করেন। এতে সড়কটি সেখানে বাঁকা হয়ে যায়।
বিষয়টির প্রতিকার চেয়ে এ বছরের এপ্রিলে ঘাটাইল ও টাঙ্গাইলের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। একপর্যায়ে শহীদুর রহমান ঘাটাইলে ইউএনওর কার্যালয়ে গিয়ে রাস্তার দখল করা জায়গা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি সেটা না করে গত ২৮ মে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বুলবুল খানকে বিবাদী করে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তিনি (বুলবুল খান) লোকজন নিয়ে গত ১৮ মে তাঁর দেয়াল ভাঙতে গিয়েছিলেন।
বুলবুল খান বলেন, ওই দিন (১৮ মে) তিনি টাঙ্গাইল শহরে ছিলেন। লোকজন নিয়ে দেয়াল ভাঙার অভিযোগ পুরোপুরি মিথ্যা। তিনিসহ এলাকার লোকজন রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছেন। কিন্তু একজন ব্যক্তি সড়কের জায়গা দখল করে নিয়েছেন।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, দীঘলকান্দি গ্রামের পুকুরপাড়ের কাছে ভাষাসৈনিক সোফিয়া খান সড়কের পাশে দেয়াল নির্মাণ করা হয়েছে। দেয়ালের খানিকটা দূর দিয়ে রাস্তাকে সরিয়ে বাঁকা করে তারপর পাকা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পাঁচজন বাসিন্দা বলেন, রাস্তাটি সোজা ছিল। দেয়ালের কারণে বাঁকা হয়ে গেছে।
এ বিষয়ে জানতে শহীদুর রহমানের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ছেলে সাজ্জাদুর রহমান বলেন, তাঁরা কোনো জায়গা দখল করেননি। বাবা (শহীদুর রহমান) নিজের জায়গাতেই দেয়াল নির্মাণ করেছেন।
ইউএনও আবুল কাসেম মুহাম্মদ শাহীন বলেন, উপজেলা প্রশাসনের তদন্তে দেখা গেছে, শহীদুর রহমান সড়কের জায়গা দখলকে প্রাচীর নির্মাণ করেছেন। জায়গা ছেড়ে দিতে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে তিনি একজনকে বিবাদী করে আদালতে মামলা করেছেন।
সূত্র: প্রথম আলো
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রকৃত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত ইব্রাহীমকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঢাকা-সাগরদিঘী সড়কে ঘন্ট্যাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মুক্তিযোদ্ধাসহ শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হুরমুজ আলী মাষ্টারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,মফিজ উদ্দিন,নূর হোসেন,ফজলুল করিম মাস্টার,শাহাদৎ সিকদার,অধ্যক্ষ বাছির উদ্দিন যুবলীগ নেতা আনসার আলী,লিটন মাহমুদসহ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত: গত ২০১৫ সালের ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ৩৪০ নম্বর স্বারকপত্রের আলোকে এ যাচাই-বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ পরিদর্শক (আইজিপি) এ,কে এম শহিদুল হক বিপিএম,পিপিএম এই স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  এ সময় তাকে গার্ড অফ অনারও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ঘাটাইল থানা চত্বরে ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহি উদ্দিন পিপিএম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান প্রমুখ।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে মাধ্যমিক স্কুল জাতীয়করণের দাবীতে শিক্ষকদের কর্মবিরতী

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ॥
মাধ্যমিক স্কুল জাতীয়করণের দাবীতে গতকাল সোমবার ঘাটাইলে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা  পূর্ণ দিবস কর্মবিরতী পালন করেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় ঘাটাইল উপজেলার ৫৪টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এ কর্ম বিরতী পালন করেন। প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের কর্ম বিরতী থাকায় তারা বই খাতা নিয়ে বাড়ি ফিরে যাইতে দেখা যায়।  কয়েকজন শিক্ষার্থীর সাথে  শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে কথা বললে তারা জানান,স্যারদের দাবী যৌক্তিক। সরকারের উচিৎ স্যারদের দাবী মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরি করা। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায দাবী অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্যথায় দাবী আদায়ের জন্য বৃহত্তর কর্মসুচি দেওয়া হবে। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে নারী শ্রমিকের লাশ উদ্ধার

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে এক  নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ব্রাহ্মনশাসনে ভাই ভাই রাইস মিল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শ্যামলী বর্মন (৩০) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গৌরমন্ডল গ্রামের মৃনাল বর্মনের স্ত্রী। 
মিলের কর্মচারী ও স্থানীয়রা জানান, শ্যামলী বর্মন তার স্বামী নিয়ে ঐ রাইস মিলে শ্রমিকের কাজ করতো। কাজ করার সুবাদে রাইস মিলের মালিক লাল্টুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে শ্যামলী। এ নিয়ে শ্যামলীর স্বামী মৃনাল এর সাথে প্রতিনিয়তই পারিবারিক কলহ চলে আসছিল। গত শুক্রবার মালিকের সাথে পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বাঁধে।এক পর্যায় ৩ বছরের মেয়েসহ স্বামী  মৃনালকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয় মিল মালিক। এদিকে স্বামীকে পাঠিয়ে দিয়ে ঘটনার রাতে মিল মালিক শ্যামলীর পাশের রুমেই অবস্থান করে। সোমবার সকালে মিলের অফিস রুমে শ্যামলীর লাশ পড়ে থাকতে দেখে মিলের মালিক অন্যান্য কর্মচারীদের দিয়ে লাশ রুমে রেখে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ রাইস মিলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে স্থানীয়দের নিজ উদ্যোগে বাঁশের সাকো নির্মাণ

বর্ষা মৌসুম । বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা । পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্থা। স্থানীয়রা নিজ উদ্যোগে তৈরী করেছে একটি বাঁশের সাঁকো। একটি বাঁশ দিয়ে পারাপার হওয়ায় ঝুঁকি ও কম নয় । স্কুল কলেজের পড়ুয়া  শিক্ষার্থীরা তো আছেই। এয়াড়াও প্রয়োজনের তাগিদে প্রতিদিন পারাপার হচ্ছে শত শত মানুষ। ঘাটাইল উপজেলার পৌর শহরের প্রাণ কেন্দ্র খরাবর এলাকা এটি। উপজেলা পরিষদের বাউন্ডারির থেকে প্রায় ১০ গজের মধ্যে এ জনদুর্ভোগ । নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে স্থানীয় অধিবাসীরা ।
খোজ নিয়ে জানাগেছে, পৌরসভার চাঁনদশী থেকে দক্ষিন দিকে একটি খাল গিয়ে মিলেছিল খরাবরের পাশে বিলের সাথে। কলেজ রোড ও উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসের কাছে খরাবর রোডে দুটি ব্রিজও রয়েছে। অথচ খালের কোন চিহ্ন মাত্রও নেই । কতিপয় প্রভাব শালী মহল রাতারাতি খালটি ভরাট করে দালান কোটা নির্মাণ করে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে ফেলেছে। এতে খরাবর উত্তরাংশের জলাবন্ধতায় পরে চরম দুভোগ পহাতে হচ্ছে স্থানীয়দের ।

এলাকার অধিবাসী মিজানুর রহমান আকন্দ  জানান, এভাবে ঝুঁকি পূূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী ও শিশুদের চরম ঝুঁকির মধ্যে পারাপার হতে হচ্ছে। এ নিয়ে পৌরসভায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি বলেন।

জানতে চাইলে পৌর মেয়র শহিদুজ্জামান খান  বলেন, যেহেতু জলাবদ্ধতার মধ্যে মাটি দিয়ে রাস্তা নির্মাণ করা সম্ভব নয় । তবে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত বাঁশের সাকু নির্মাণ করা হবে।

ঘাটাইল থানা সাজ সাজ রব, পুলিশের আইজিপি আসছেন আজ

টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধের সুতিকাগার ঘাটাইল থানা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। আইজিপি হিসাবে দায়িত্ব গ্রহনের পর ঘাটাইল থানায় এটাই তার প্রথম সফর। এ উপলক্ষে ঘাটাইল থানা পুলিশের মাঝে চলছে সাজ সাজ রব। গত এক সপ্তাহ ধরে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম নিরন্তন কাজ করে যাচ্ছেন অনুষ্ঠান কে সফল করার জন্য। ইতিমধ্যেই ঘাটাইল থানা প্রাঙ্গণ সাজানো হয়েছে । চুনকাম আর ঘষা মাজায় থানা প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম যোগদানের ৭০ দিনের মধ্যে ৬৯ জন দাগি মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে আইনের আওতায় তাদেরকে জেল হাজতে প্রেরণ ও বিপুল সংখ্যক মাদক সেবী কে সাজা দেয়া হয়েছে। এছাড়াও অগ্নেয়াস্ত্র উদ্ধার করে এলাকায় ব্যপক প্রশংসিত হয়েছেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইল উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার এর যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার। গতকাল রবিবার যাত্রা শুরু করেছে ঘাটাইল উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার। গত ১৩ই জুন জেলা প্রশাসক  খান মোঃ নুরুল আমিন এই সেন্টারটির শুভ উদ্বোধন করেন। জনগণের দোর গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় এই ডিজিটাল সেন্টারটির যাত্রা শুরু হয়েছে। অত্যন্ত সুন্দর স্থাপত্যশৈলীর উদাহরণ এই সেন্টারটি। এটির পরিকল্পনা ও ডিজাইন করেছেন জনাব আবুল কাশেম মুহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল। ইট, পাথর ও কাঁচে ঘেরা এই ডিজিটাল সেন্টারটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টার থেকে যেসকল সেবা পাওয়া যাবে তাহলো কম্পিউটার কম্পোজ (লেজার/কালার), বিভিন্ন প্রত্যয়নপত্র, ওয়ারিশানের আবেদন, স্ক্যান, বিভিন্ন ভাতার আবেদন, ফটোকপি, ই-মেইল, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ভিসা চেক, পাসপোর্টের আবেদন, বিভিন্ন চাকুরীর আবেদন, জন্ম নিবন্ধন আবেদন ও কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি।অত্যন্ত সুলভমূল্যে এই সেবা প্রদান করা হয় এবং সেবা বাবদ প্রাপ্ত আয় উপজেলা পরিষদের রাজস্ব খাতে জমা করা হয়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

মাদকবিরোধী অভিযানের নামে পুলিশি হয়রানির অভিযোগ

ঘাটাইলে সাধুটী নজীব উদ্দিন স্কুল চ্যাম্পিয়ন

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
গতকাল রবিবার বিকেলে ৪৬তম গ্রীস্মকালীন আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইললের ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয় ২-০ গোলে সাকেদ আলী ফুল মালির চালা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন শাহীন। সহযোগিতায় ছিলেন মোঃ শফিউল আলম ও রেজাউল করিম।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান ,জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম শামসুল হক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিভিন্ন বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি প্রদান করা হয়।