নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঘাটাইলে সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। আজ সোমবার সকালে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম রেজাউল করিম, ঘাটাইল পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মজ্ঞুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, সাংগাঠনিক সম্পাদক শামীম খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার প্রমূখ
