টাঙ্গাইল প্রথম বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় টাঙ্গাইল স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট উপ-পরিষদ আয়োজিত এ খেলার প্রধান অতিথি সাবেক সাংসদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এর শুভ উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন। এ সময় জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা আব্দুর রৌফ খান রোকন, জহুরুল ইসলাম সম্রাট, মঈনুল ইসলাম লিন্টু, তাসফিক আলম সফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে থানাপাড়া ক্লাব বনাম আকুর টাকুর যুব সংঘ। থানাপাড়া ক্লাবের পক্ষে খেলায় অংশ গ্রহণ করেন সিবু (ক্যাপ্টেন), কাঞ্চন, ইমন, ইমরান, সাদ্দাম, মিলন, রাজিব, দিপ্র, শাহীন, তুষার, রাসেল। অতিরিক্ত ছিলেন মিলন, নাজেল, হাসান ও হোসেন। অপর দিকে আকুর টাকুর যুব সংঘের পক্ষে মাঠে নামেন শফি (ক্যাপ্টেন), রাশেদ, শাওন, শামীম, শাকিল, রানা,, শিশির, রিফাত, মাসুম, রিফাত, (২) আরিফ। অতিরিক্ত ছিলেন বিজয়, শরিফ, শহিদুল ও রাব্বি। খেলায় থানাপাড়া ক্লাব টসে জিতে আকুর টাকার যুব সংঘকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে মাত্র ৩৩ ওভার খেলে আকুর টাকার যুব সংঘের সংগ্রহ ১০৪ রান। রিফাত দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে। থানাপাড়া ক্লাবের পক্ষে ৩ উইকেট নেয় সিবু। ১০৪ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে থানাপাড়া ক্লাব কোন উইকেট না হারিয়ে মাত্র ১৪ ওভার খেলে ১০৫ রান সংগ্রহ করে তাদের বিজয় নিশ্চিত করে। দলের পক্ষে অপরাজিত থেকে সর্বোচ্চ ৫৪ রান করে ইমন।
সোমবার, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ঘাটাইলে প্রথম বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
Labels:
খেলাধুলা,
ঘাটাইলের কথা,
সর্বশেষ
মুসলিম নগর দরবার শরীফের ওরস ১৭ ও ১৮৮ ফেব্র“য়ারী
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের বকশীগঞ্জে মুসলিম নগর দরবার শরীফের মহা পবিত্র উরস আগামী ১৭ ও ১৮ ফেব্র“য়ারী সাধুরপাড়া মুসলিম নগর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী ওরস উপলে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের পদভারে মুখরিত হবে বিশ্ব মুসলিম নগর দরবার শরীফ। রাসুল (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদত বন্দেগিতে খাদেমুল খাজা বাবা শাহ আছির উদ্দিনের লাখো ভক্তের মিলনমেলা বসবে।
হজ্ব ও বিশ্ব ইজতেমার পরে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এ ধর্মীয় মহাসম্মিলনকে সফল করতে আশেকান ও জাকেরানরা সমবেত হন দরবার শরীফে। এ মহা মিলনমেলায় সত্য ইসলামের উদার নৈতিক মানবিক মূল্যবোধের আদর্শে উজ্জীবিত হন সমবেত ভক্তরা। প্রতি বছরের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প থাকবে।
ওরস চলাকালে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাসুলে পাক (সা.) ও ওলি-আউলিয়াদের আদর্শের ওপর ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়।
শাহানশাহে তরিকত হযরত মাওলানা খাদেমুল খাজা বাবা শাহ আছির উদ্দিন খন্দকারের ছেলে হযরত মাওলানা কারী মুসা খন্দকার আগতদের সাাৎ ও নসিহত দান করেন। বিশ্বওলির পবিত্র রওজা জিয়ারত ও দেশ ও মুসলিম উম্মাহের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মহা মিলনমেলা ভাঙ্গে।
পীরজাদা হযরত মাওলানা কারী মুসা খন্দকার বলেন, বিশ্বব্যাপী ঘনায়মান মানবিক সংকটের প্রোপটে বিশ্বওলি কেবলাজানের এবারের বিশ্ব ওরস শরীফ অত্যন্ত গুরুত্ববহ। আল্লাহতায়ালার অফুরন্ত নেয়ামতে পরিপূর্ণ এ মহা মিলনমেলা বিশ্বব্যাপী শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের মর্মবাণীই ছড়াবে। হিংসা, হানাহানি, দ্বন্দ্ব, সংঘাতের বিপরীতে শুভ জ্ঞান, শুভ বুদ্ধি ও শুভ চেতনাকে জাগ্রত করে সকলকে শ্বাশ্বত শান্তির ছায়াতলে সমবেত হওয়ার পথ দেখাবে।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)