শনিবার, জুন ১৭, ২০১৭

পাকুটিয়ায় প্রত্যাশা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) ঃ

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ায় প্রত্যাশা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটি’র সার্বির সহযোগিতায় উপজেলার দেউলাবাড়ী ইউপি ভবনে গত শুক্রবার বিকালে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন।
দেউলাবাড়ী মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ও প্রতিষ্ঠানটির সভাপতি নাজমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. গাওছুল আজম শিমু ও ডেপুটি ডাইরেক্টর মো. ইলিয়াস রাজ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র কর্ডিনেটর ও গোপালপুরের হাদিরা ইউপি সদস্য মো. রেজাউল করিম, কর্ডিনেটর শফিকুল ইসলাম বাবলু, কর্ডিনেটর কামরুজ্জামান রিপন, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, পাকুটিয়া পাবলিক মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুছ সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়ছার রহমান কহিনূর, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আশরাফুল ইসলাম (সেলিম), উক্ত ইউনিয়নের মহিলা ইউপি সদস্য লেবু বেগম, কহিনূর আক্তার, শাফিয়া বেগমসহ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টির প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং  স্থানীয়  শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) ঃ

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে মোঃ আব্দুল কাদের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রান ডেভলোপমেন্ট সোসাইটি’র সার্বির সহযোগিতায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের আমুয়াবাইদ উক্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণে গত শুক্রবার দুপুরে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
বেস্ট ইলেকট্রনিক্স এর এসিস্টেন্ট ম্যানেজার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন, রান ডেভলোপমেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. গাওছুল আজম শিমু, ডেপুটি ডাইরেক্টর মো. ইলিয়াস রাজ ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক এস এম শামিম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রান ডেভলোপমেন্ট সোসাইটি’র  কর্ডিনেটর ও গোপালপুরের হাদিরা ইউপি সদস্য মো. রেজাউল করিম, কর্ডিনেটর শফিকুল ইসলাম বাবলু, কর্ডিনেটর কামরুজ্জামান রিপন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ খান, সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম মিয়া, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ বাছেত,  সাধুটি নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম, আমুবিয়া আজাদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোজাম্মেল হোসেন, সন্ধানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শেখ রিয়াজ উদ্দিনসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং  স্থানীয়  শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

বা.মা.ক. উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবছরের ন্যায় এবারো বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে। শনিবার ঘাটাইল উপজেলা  পুরাতন  অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন এর সভাপতিত্বে ও  সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম খান এর সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  পৌর মেয়র শহিদুজ্জামান খান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ড.মমতাজ বেগম , আলহাজ্ব হাকিম আলী ,ঘাটাইল প্রেস ক্লাবে সভাপতি খান ফজলুর রহমান, গোপালপুর শাখা মানবাধিকার কমিশনের সভাপতি আজমল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক নাজমা ,মহিলা বিষয়ক সম্পাদক শামছুন্নাহার বিউটি, ঘাটাইল মানবাধিকার কমিশনে যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমীন , রাশিদা বেগম,অর্থ সম্পাদক হাজী শাজাহান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক গোলাম মোস্তফা ,মহিলা বিষয়ক সম্পাদক  সাবেক কাউন্সিলর লিজা বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী তোহিদুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, নির্বাহী  সদস্য  এস এম মেজবাহুল ইসলাম শোভন ,সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান প্রমুখ সহ ঘাটাইল উপজেলা মানবাধিকার কমিশনের মানবাধিকার কর্মী, সাংবাদিক, জন প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে প্রচারণায় ভিন্ন কৌশল সম্ভাব্য প্রার্থীদের


রাইসুল ইসলাম লিটন ও আব্দুল লতিফ ঃ একাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমেজে মেতে উঠেছে টাঙ্গাইল-৩ ঘাটাইল সংসদীয় আসন। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা বিভিন্ন কৌশলে আগাম নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা স্ব-স্ব অবস্থান থেকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সেবামূলক বিভিন্ন কর্মকা-সহ, ইফতার, দোয়া মাহফিল ও পোস্টারের মাধ্যমে ভোটারদের কাছে শুভেচ্ছা বিনিময় করছেন। নির্বাচনি এলাকায় একাদশ সংসদ নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিশিষ্ট শিল্পপতি ও জাকারিয়া মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, প্রয়াত এমপি ডা. মতিউর রহমানের ছেলে ঢাকা ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এস আকবর খান, তেজগাঁও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. 

শহীদুল ইসলাম। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এমন প্রার্থীর সংখ্যা ৩ জন। এরা হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শিল্পপতি মাইনুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নাম শোনা গেলেও মাঠে অনেকেরই দেখা মিলেনি। তারা নেপথ্যে থেকেই ভিন্ন কৌশলে কাজ করছেন। আবার জাতীয় পার্টি (জাপা) কোনো প্রার্থীর নাম এখনও শোনা যাচ্ছে না। তবে ঘাটাইলে উভয়ই দলের কোন্দল থাকায় নেতাকর্মীদের মধ্যে অনেকটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঘাটাইল আসনে সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ২০১৪ সালে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হন। কিন্তু ওই সাংসদ দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যামামলায় জেল হাজতে থাকায় তৃণমূল থেকে তিনি দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ইতিপূর্বে টাঙ্গাইল জেলা আ.লীগ সাংসদ আমানুর রহমান খান রানাকে বহিষ্কারের জন্য দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করেছে।


আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে সর্বপ্রথম বেসিক ট্রেড শর্ট কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
 ঘাটাইলে বেসিক ট্রেড (৩৬০ ঘন্টা) শর্ট কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইলে এই প্রথম বারের মত এ পরীক্ষা অনুষ্ঠিত হলো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত জিএম টেকনিক্যাল এন্ড আইটি ইন্সটিটিউট-৫৪১৬৬ প্রতিষ্ঠানটি এবার বেসিক ট্রেড (৩৬০ ঘন্টা) শর্ট কোর্স পরীক্ষা কেন্দ্রের অনুমোদন পায়।
শুক্রবার সকাল ১০টা থেকে বোর্ডের নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘাটাইল মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভেন্যুতে মোট পরীক্ষার্থী ছিল ১৬৬ জন, তন্মধ্যে ১৪৪ জন উপস্থিত, ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন