শনিবার, নভেম্বর ০৫, ২০১৬

ঘাটাইল থেকে প্রকাশিত পাঠক প্রিয় অনলাইল পত্রিকা দৈনিক আমাদের ঘাটাইল প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ নভেম্বর



দৈনিক আমাদের ঘাটাইল অনলাইন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক আমাদের ঘাটাইলে”র পক্ষ থেকে সবাই কে জানাই শুভেচ্ছা । সঠিক সময়ে সঠিক সিন্ধান্তে এ শ্লোগান কে ধারন করে সফলতার সঙ্গে একটি বছর পার করতে যাচ্ছে দৈনিক আমাদের ঘাটাইল অনলাইন পত্রিকা । এর ভিতর দিয়ে পত্রিকাটি সংবাদ ইতিহাসেও বিশেষ জায়গায় দখল করে নিল। এত অল্প সময়ে বিপুল পাঠক প্রিয়তার চুড়ায় এদেশের আর কোনো অনলাইন পত্রিকা আরোহণ করতে পারেনি

হাটি হাটি পা পা করে আজ দৈনিক আমাদের ঘাটাইল আপনাদের ভালবাসায় ও সহযোগীতায় এক বছর অতিক্রম করতে যাচ্ছে । এই এক বছরে অনেক বাধা বিপওি অতিক্রম করে আজ আমরা আপনাদের ভালবাসায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য বস্তুু নিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন । সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ””মনের সুখে ভাসাইলাম তরী কুল কিনারা ছাড়া ও ভাই তোরা দে ইশারা পাড়ে আছিস কারা”” এই কথাটির সাথে ছিল আমাদের শুরুর অনেকটি মিল । আসলে আমরা শুরুর সময় ভাবিনি আমাদের তরী কোথায় গিয়ে ভিড়বে তবে আমরা এখন ও জানিনা কোথায় আমাদের তরী তবু বুক ভরা সাহস ও বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বিশ্বাস আপনাদের ভালবাসা আর সহযোগীতা সব সময় আমাদের সাথে থাকবে । আমাদের রয়েছে এক ঝাঁক তরুণ সাংবাদিক যারা দিনরাতের কাছে হার না মেনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন । আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা দৈনিক আমাদের ঘাটাইল দিনটি উপলক্ষ্যে আয়োজন করবে কেক কাটা, বর্নাঢ্য শোভাযাত্রা , ও আলোচনা সভা ইত্যাদি। কেক কাটা এবং অতিথীদের আপ্যায়নের মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের ইতি টানা হবে । উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা একান্ত কামনা করছি ।
উদ্যেক্তা
খায়রুল ইসলাম / আব্দুল লতিফ

ঘাটাইলে পেনশনারদের বিশ্রামাগার

মো. খায়রুল ইসলাম ঃ 
ভোগান্তির শেষ ছিল না টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেনশনভোগীদের। পেনশনের টাকা তুলতে এসে উপজেলা হিসাবরক্ষণ অফিসের সামনে সকাল-সন্ধ্যা অপেক্ষা করতে হত। এ সময় এদিক-সেদিক ঘুরে-ফিরে, গাছ তলায় বসে কিংবা হিসাবরক্ষণ অফিসের বারান্দায় ছোট্ট বেঞ্চে বসে ক্লান্ত সময় ব্যয় করতো পেনশন ভোগীদের। পানির পিপাসা, ক্লান্তি, অপেক্ষায় তাঁরা দিন কাটাত। ছিল না ওয়াশরুমের সুবিধা । পেনশনারদের সকল ভোগান্তি দুর হয়েছে উপজেলা প্রশাসনের একটি সিদ্ধান্তে । উপজেলা পরিষদের পুরাতন মিলনায়তন ভবনটি “পেনশনারদের জন্য বিশ্রামাগার করায় পেনশনারদের ভোগান্তি অনেকটাই কেটে গেছে।
উপজেলা পরিষদের জন্য নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ করায় পুরাতন ভবনের অডিটরিয়ামটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। অডিটরিয়াম হিসাবরক্ষণ অফিস সংলগ্ন পরিত্যাক্ত অবস্থায় তালাবদ্ধভাবে পড়ে ছিল একটি ওয়াশরুমও। উপজেলা পরিষদের অর্থায়নে পুরাতন অডিটরিয়ামটি সংস্কার করে তৈরি করা হয়েছে “পেনশনারদের জন্য বিশ্রামাগার । বিশ্রামগারে নতুন এবং পুরাতন বৈদ্যুতিক সিলিং পাখা স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক বাতি সংযোজন করা হয়েছে। বিশ্রামগারের জন্য ইসলামিক ফাউন্ডেশন ১০০টি নতুন চেয়ার প্রদান করেছে। সেই সাথে পেনশনধারদের জন্য খাবার পানির জন্য ওয়াটার ফিল্টার-এর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে সংবাদপত্রের জন্য স্ট্যান্ড, সেলফসহ বই/ম্যাগাজিন-এর ব্যবস্থা। পুরাতন ওয়াশরুমটি প্রয়োজনীয় সংস্কার করে ব্যবহার উপযোগী করে পেশনারদের ব্যাবহারের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে। এ ছাড়া মেডিক্যাল চেক-আপ-এর জন্য উপজেলা হেল্থ কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় বেডসহ প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যাবস্থা রয়েছে বিশ্রামাগারে। এ ছাড়া বিশ্রামগারটি তদারকির জন্য সারাক্ষণ উপজেলা পরিষদের একজন অফিস সহায়ক নিয়োজিত করা হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগ সম্পর্কে পেনশনভোগী মো. ওমর আলী  বলেন, আমাদের জন্য যে সুন্দর ব্যবস্থা হয়ছে এতে আমাদের আগের অসহনীয় দূর্ভোগ কেটে গেছে এ জন্য আমি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তিনি বিশ্রামগারে  চিকিৎসা সেবার  পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ প্রদানের ব্যাবস্থা করার দাবী জানান।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের টাঙ্গাইল জেলা সফরের পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মতে আমরা পাবলিক সার্ভিস ইনোভেশন বিষয়টি নিয়ে ভাবতে শুরু করি। এ বিষয় নিয়ে সব দপ্তরের কর্মকর্তাগণ উপজেলা ইনোভেশন কমিটির সভা করে “পেনশনারদের জন্য বিশ্রামাগার” ব্যবস্থাকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।  ভবিষৎতে অন্যান সুযোগ সুবিধাসহ  টেলিভিশন সুবিধা ও ইনডোর খেলাধুলা (লুডু, দাবা, ক্যারম ইত্যাদির)-এর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।