ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি /এস;
মোঃ হেকমত আলী ঘাটাইল পৌরসভার ০২নং সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও ঘাটাইল পৌরসভা নির্বাচন ২০১৬ এর রিটানিং কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন। উক্ত ওয়ার্ডে তিনি একমাত্র প্রার্থী থাকায় বিধি ১০ এর উপবিধি(১)এর দফা(গ) অনুসারে ২৩ এর বিধান মোতাবেক তাকে এ ঘোষনা প্রদান করা হয়। উল্লেখ্য যে, হলফ নামায় অসত্য তথ্য প্রদান ও তথ্য গোপন করায় ঘাটাইল পৌরসভা নির্বাচন ২০১৬ এর আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক জনাব মাহবুব হোসেন ১৭ জুলাই অপর প্রার্থী নজরুল ইসলাম এর মনোনয়পত্র বাতিল করেন। হেকমত আলী বর্তমানেও ঘাটাইল পৌরসভা নির্বাচিত কাউন্সিলর।
