মঙ্গলবার, মে ২৮, ২০১৯

ঘাটাইলে এইচএসসিতে ভর্তির জন্য ৫০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

গুডনেইবারস বাংলাদেশ টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির উদ্যোগে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের এইচএসসিতে ভর্তির জন্য ৫০ জন শিক্ষার্থীদের ১৩ শত টাকা করে মোট ৬৫ হাজার টাকা বিরতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) সকালে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে ঘাটাইল সিডিপির ম্যানাজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ, মেডিকেল অফিসার ডা. শুভ বসাক, হেলথ অফিসার মো. শাহীন আলম প্রমুখ।

ঘাটাইলে খাবার হোটেলসহ চারটি দোকানে জরিমানা

মাসুম মিয়া, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে খাবার হোটেলসহ চারটি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৭ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর নাহার বেগম এ অভিযান পরিচালনা করেন।

এসময় আদালত দুটি মুদির দোকান ও দুটি হোটেলে ছয় হাজার টাকা জরিমানা করেন।

ঘাটাইল বাজারের জালাল উদ্দিন ও হাশেম খানের দোকানে এক হাজার টাকা করে এবং বাজার রোডের দই মিষ্টির দোকানের মালিক জীবন ঘোষকে দুই হাজার টাকা ও কলেজ মোড়ের তিন তারা হোটেলের মালিক লিয়াকতকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করতে গিয়ে দোকানে মূল্য তালিকা না থাকায় এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর নাহার বেগম বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা ও হোটেল গুলো পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় তাদের এ জরিমানা করা হয়েছে।

১০৪০ টাকা মন দরে খাদ্যগুদামে ধান দিচ্ছে ঘাটাইলের কৃষকরা

খান ফজলুর রহমান, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল খাদ্যগুদামে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকারীভাবে ধান কেনা শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকরা কৃষি কার্ড প্রদর্শন করে গুদামে ১০৪০ টাকা মন দরে ধান দিচ্ছে। এতে কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে।

গুদামে ধান দিতে আসা উপজেলার শেখশিমুল গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, বাজারে ধানের মূল্য কম। এ সময় ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পেরে অনেকটাই স্বস্তি পাচ্ছি।

জানতে চাইলে ঘাটাইলের ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গির আলম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। যে সরকার কৃষকদের জন্য ভাবেন, কৃষকরা যেহেতু বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না সে জন্য প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান ক্রয়ের যে উদ্যোগ নিয়েছেন এটা আসলেই প্রশংসনিয়।

তিনি জানান, ধান সংগ্রহের আগে আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে কৃষকদের সাথে মত বিনিময় করেছি। তাদেরকে সচেতন করে এসেছি। কিভাবে ধান দিতে হবে তার নিয়ম গুলো অবহিত করেছি।

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮মে) ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথী ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ আতাউর রহমান খান।

মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) এনামুল হক, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া, সাবেক কমান্ডার হবিবুর রহমান, মুক্তিয়োদ্ধা আব্দুর ছাত্তার মিয়া প্রমূখ।