মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯

ঘাটাইলে দুই মাদক ব্যবসায়ী আটক


টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) ১০ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের শেখপাড়ার নারী মাদক ব্যবসায়ী মহারানী (৩৮) ও আব্দুর রাজ্জাক।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই মো. নুরুজ্জামান, এএসআই সুমন চৌধুরী, এএসআই আবু হাশেম সহ একদল গোয়েন্দা পুলিশ ঘাটাইল উপজেলায় অভিযান চালায়।

এ সময় অভিযান পরিচালনায় ঘাটাইল উপজেলাধীন কালিয়া গ্রামের শেখপাড়া আনছার আলীর চৌচালা টিনের বসত ঘরের ভিতর থেকে তাদেরকে ১০ গ্রাম হিরোইন সহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই নুরুজ্জামান বাদি হয়ে ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।