বুধবার, অক্টোবর ৩১, ২০১৮

ব্রেকিংনিউজ সম্পাদকের সহধর্মিনী চিরনিদ্রায় শায়িত

চিরনিদ্রায় শায়িত হলেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংনিউজ.কম.বিডির প্রকাশক ও সম্পাদক মো. মাইনুল ইসলামের সহধর্মিনী সাবিরা সুলতানা। 

বুধবার (৩১ অক্টোবর) রাত পৌনে আটটায় টাংগাইলের ঘাটাইলের সাগরদিঘী ঈদগাহ ময়দানে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় মরহুমার আত্মীয় স্বজন ছাড়াও টাংগাইল-৩ আসনের আওয়ামী সমর্থিত সাবেক সংসদ সদস্যসহ স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।   

এর আগে, ঢাকার বাসাবোর ছায়াবিথী মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। প্রথম নামাজে জানাজায় মরহুমার অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী ছাড়াও অংশ নেন বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফাসহ অনেক নেতাকর্মী। 

বুধবার রাত সাড়ে আটটায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সাবিরা সুলতানা। দাফন সম্পন্ন হলে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। 

বুধবার ভোর ৬টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

  1. [message]


  • মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। স্বামী ও কলেজপড়ুয়া একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমান বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বপালন করছিলেন।


উল্লেখ্য, গত ১০ অক্টোবর বাসাবোর বাসায় অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে গত শুক্রবার (২৬ অক্টোবর) স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

ঘাটাইলে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত


টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র উদ্যোগে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩১ অক্টোবর) অফিস প্রাঙ্গণে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন, গুডনেইবারস স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ১৬৮ জন শিশুর মাঝে একটি স্কুল ব্যাগ, দুইটি খাতা, তিনটি কলম ও এক প্যাকেট করে এনার্জি বিস্কুট বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, আইজি অফিসার সুবল নকরেক।

ঘাটাইলের বাল্যবিয়ের সহযোগী যখন ইউপি চেয়ারম্যান!

টাঙ্গাইলের ঘাটাইলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বিয়ে হলো ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘাটাইল ইউনিয়নের শাহাপুর গ্রামে।
জানা যায়, পাশ্ববর্তী সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ গ্রামের আবু হানিফের মেয়ে ছাবিনা (১২)। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীতে পড়তো। গত ২০ অক্টোবর সাবিনাকে বিয়ের পিঁড়িতে বসানো হয়, শাহাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে এরশাদ এর (১৯) সাথে।
স্থানীয়রা জানান, এ বাল্য বিয়েতে সার্বিক সহযোগীতা করেন ২ নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হয়দার আলীর সাথে তার মোবাইলে (০১৭১১০৪৯…) একাধিকবার কল করলে রিং বাজলেও সে রিসিভ করেননি।
সাবেক একজন ইউপি মেম্বার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদকে বাল্যবিয়ের বিষয়টি জানালে তিনি কোন ব্যবস্থা না নিয়ে একটি দরখাস্ত দিতে বলেন।

ব্রেকিংনিউজ.কম.বিডির সম্পাদক মাইনুল ইসলামের সহধর্মিনীর মৃত্যুবরণ

ব্রেকিংনিউজ.কম.বিডির প্রকাশক ও সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলামের সহধর্মিনী সাবিরা সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ অক্টোবর) ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। স্বামী ও কলেজপড়ুয়া একমাত্র ছেলেসহ অসংখ্য অাত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমান বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বপালন করছিলেন।
মরহুমার প্রথম নামাজে জানাজা দুপুরে বাদ যোহর রাজধানীর বাসাবোর ছায়াবিথী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেয়া হবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের নিজ বাসায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর বাসাবোর বাসায় অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে গত শুক্রবার (২৬ অক্টোবর) স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।