শুক্রবার, ডিসেম্বর ১৮, ২০১৫
ঘাটাইলে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত
টাঙ্গাইল: জেলার ঘাটাইলের সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডোলেসেন্ট ডেভেলভমেন্ট প্রোগ্রাম, বি ই পি, ব্র্যাক কর্তৃক আয়োজিত ‘মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সঞ্চয়’ শীর্ষক কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এই মেলার আয়োজন করা হয়।
জেলা এলাকা ব্যবস্থাপক, এডিপি (ব্র্যাক কর্মকর্তা) মিতালী দাস এবং মাহবুবুর রহমান ব্রেকিংনিউজকে জানান, ‘কিশোর- কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে, তাদের জীবনমান উন্নয়নে ব্র্যাক ১৯৯৩ সাল থেকে কাজ করে আসছে। এছাড়াও কিশোর-কিশোরীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য জীবনদক্ষতা, স্বাস্থ্য, জীবিকা এবং কর্মদক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সেবা প্রদান করে হচ্ছে বলে সাংবাদিকদের জানান।
বৃহস্পতিবার সারাদিনব্যাপী এ মেলা চলে। সুবিধাবঞ্চিত প্রায় ৫০০ জন কিশোর-কিশোরী এ মেলায় অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, ১১নং ধলাপাড়া উ পি চেয়ারম্যান হেকমত আলী সিকদার, সাগরদিঘী কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন এবং সরকার দলিয় নেতা জিন্নাত আলী, সামছ উদ্দিনসহ সমাজের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)