মঙ্গলবার, জুন ১৩, ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে দুই শিশু ধর্ষণের শিকার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের খাজনাগড়া ও সন্ধ্যানপুরে ২য় ও ৩য় শ্রেণির দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে নির্যাতিতা শিশুদের পরিবার।
ধর্ষণের অভিযোগ বিষয়ে থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নম্বরে ফোন দেয়া হলে পাওয়া যায়নি। সেসময়ে সাংবাদিককে লাঞ্চিত করে ঘাটাইল থানার বহিরাগত এক দালাল।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িয়া অঞ্চল রসুলপুর ইউনিয়নের খাজনাগড়া গ্রামের নির্যাতিতা শিশুটি ছাগল আনার জন্য পার্শ্ববর্তী বাগানে গেলে ঘটনার শিকার হয়। প্রতিবেশী চার সন্তানের জনক নুর মোহাম্মদ(৫০) তাকে হাত পা বেঁধে পাশবিক নির্যাতন চালায়। পরে স্থানীয় এক মহিলা বাগানে হাত পা বাঁধা অবস্থায় তাকে দেখে বাড়িতে খবর দিলে শিশুটির মা তাকে প্রায় অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে।
এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা করানো হয়। পরে রোববার সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনিত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে স্থানীয় প্রভাবশালীগণের চাপ ও বিচারের আশ্বাসে তা থেকে বিরত থেকে গ্রাম্য শালিসে বসে ভুক্তভোগী পরিবারটি।
অভিযুক্ত নূর মোহাম্মদ ঘটনার পর এলাকায় অবস্থান করলেও সাংবাদিক আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় তার বাড়ির কেউ কথা বলতে রাজি হয়নি।
রোববার আরেক ঘটনায় সন্ধ্যানপুর হউনিয়নের গুয়াইনগম্ভীর গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে একই গ্রামের দুই সন্তানের জনক সোহেল মিয়া নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনা দু’টির জন্য এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইল উপজেলা পরিষদে ডিজিটাল হাজিরার উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদে ডিজিটাল হাজিরার উদ্ভোধন করেছেন জেলা প্রশাসক মোঃ নুরুল আমিন খান। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ পরিদর্শনে এসে ডিজিটাল হাজিরার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন নিজে প্রথম ডিজিটাল হাজিরা প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সহকারি কমিশনার (ভূমি ) আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আঃ মতিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক,জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতার প্রমূখ। এর পর তিনি উপজেলা পরিষদের শিশু পার্ক উদ্ভোধন করেন এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। শেষে তিনি ঘাটাইল পৌরসভা কার্যালয়, ঘাটাইল গণ মডেল উচ্চ বিদ্যালয় ও লোকেরপাড়া আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন।


আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইল জমি দখল নিতে ঘর ভেঙ্গে নেয়ার অভিযোগ

ঘাটাইলে জমি দখল নিতে ছাহেরা খাতুন (৫০) নামের এক অসহায় মহিলার ঘর ভেঙ্গে নিল প্রতিপক্ষ ফজল ড্রাইভার । এঘটনায় ছাহেরা খাতুনের স্বামী জালাল উদ্দিন বাদী হয়ে টাঙ্গাইলের আদালতে একটি মামলা করেছে। জালাল উদ্দিন জানায়,বিগত ২৭/০১/৮৩ ইং সনে জনৈক আলেপ আলী কাছ থেকে তার স্ত্রী ছাহেরা খাতুন ছাপ কওলা মুলে ৫৬ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে ।
ঐ জমিতে ঘর বাড়ি ছাড়াও হাল রেকর্ড ও খাজনা খারিজ করেছেন। গত ৫/৬/১৭ ইং তারিখে প্রতিপক্ষ দখল ড্রাইভার ঐ জমির মালিক দাবি করে জমি দখল করতে মাহিলার ঘর ভেঙ্গে নেয়া ছাড়াও গাছ গাছালি তুলে ফেলে বলে প্রতিবেশীরা জানায়।
এ ব্যাপারে প্রতিপক্ষ ফজল ড্রাইভারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাহেরা খাতুন যার কাছ থেকে জমি কিনেছে আমিও তার কাছ থেকে কিনে ভোগ দখলে রয়েছি । প্রতিপক্ষের ঘর ভেঙ্গে নেয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন ঐ জমিতে কোন ঘর ছিলো না । অথচ সরজমিনে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে জানাযায় ঐ জমিতে ঘর উঠিয়ে বসবাস করছিলো ছাহেরা খাতুন ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে ৫ মাদক ব্যবসায়ী আটক

পাঁচ মাদক ব্যবসয়ী কে আটক করেছে ঘাটাইল থানার পুলিশ।গতকাল সোমবার ভোরে ঘাটাইল উপজেলার বীরচারি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরচারি গ্রামের দুলালের বাড়িতে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । আটককৃত মাদক ব্যবসায়িরা হল, উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকর্না গ্রামের নায়েব আলীর ছেলে নাসির উদ্দিন(২৫) ও আরমান খানের ছেলে বিজয় খান রাব্বি(২১), ঘাটাইল পৌরসভার কলেজ মোড় এলাকার  আঃ রহমানের ছেলে রুবেল (৩৬) ও শান্তিনগর এলাকার রহিমের ছেলে বাপ্পী(২২) এবং পুকুরিয়া বৈলতৈল গ্রামের মোতালেব খানের ছেলে আল আমিন (২০)। এ সময় বাড়ির মালিক দুলাল পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন