রবিবার, নভেম্বর ১৫, ২০১৫

দৈনিক আমাদের ঘাটাইল পত্রিকা উদ্ভোধন সম্পন্ন

আব্দুর লতিফ, নিজস্ব প্রতিবেদক: । আপডেট: ০৩.০০ পিএম, ১৫ নভেম্বর ২০১৫ইং, বুধবার , সর্বশেষ সম্পাদনা ০৩.০০ পিএম
ঘাটাইল: “প্রযুক্তি ও তারুণ্যের সংবাদ মাধ্যম” এই শ্লোগান কে সামনে রেখে আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছে ঘাটাইলের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল দৈনিক আমাদের ঘাটাইল ডট কম। অনলাইন দৈনিক আমাদের ঘাটাইল কর্মকর্তাবৃন্দ আয়োজিত অস্থায়ী কার্যালয় সাগরিকা কম্পিউটার এন্ড ইন্টানেট সেন্টারে দৈনিক ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট নট্যকার রুহুল আমীন, সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান সম্পাদক নজরুল ইসলাম, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়ের ঘাটাইল প্রতিনিধি রাজন চন্দ্র বসু, ব্যবস্থাপনা ও আইটি সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, প্রকাশক জহিরুল ইসলাম, বার্তা সম্পাদক সাপ্তাহিক লোকধারা পত্রিকার ঘাটইল প্রতিনিধ আতিকুর রহমান লতিফ, পত্রিকার হামিদপুর প্রতিনিধি ও কালের বার্তা পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ রেজাউল করিম খান রাজু, সাগরদিঘী প্রতিনিধি শরীফুল ইসলাম, দেউলাবাড়ী ইউনিয়ন প্রতিনিধি মেহেদী হাসান রাঙ্গা, লোকেরপাড়া ইউনিয়ন প্রতিনিধি রবিউল ইসলাম, মোঃ আফজাল হোসেন, এমডি রিয়েল প্রমুখ সহ আরো অনেকেই। আলোচনা শেষে অনলাইন সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হয়। http://www.dailyamaderghatail.com/এই ঠিকানায় প্রবেশ করলে পাঠকরা সংবাদ দেখতে পাবে।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/রবি-১ম/কেআই/০১

ঘাটাইলে তথ্য অধিকার আইন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজ রবিবার ঘাটাইলে তথ্য অধিকার আইন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। অবহিতকরণ সভায় প্রধান অতিথী ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। মূখ্য আলোচক ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, তথ্য কমিশনারের পিএস-২ মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,সহকারী কমিশনার (ভ’মি) মোছাঃ নাদিরা আক্তার, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন প্রমূখ। অবহিতকরণ সভায় ঘাটাইল উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধাগন, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, সাংবাদিক , রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ঘাটাইল সেনানিবাসে ২য় পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্ণামেন্টের সমাপ্তি

স্পোর্টস রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে দুইদিন ব্যাপী ২য় পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্ণামেন্টের সমাপ্তি হয়েছে।
শনিবার সকালে টুর্ণামেন্টের সমাপনী দিনের খেলা উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডাইক্টের বিএম ইউসুফ আলীসহ উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে ঘাটাইল সহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের সাব জুনিয়ার, জুনিয়ার, লেডি এবং নিয়মিতসহ সর্বমোট ৯০ জন গলফার অংশ গ্রহন করেন।
টুর্নামেন্টে মেজর বাবুল আক্তার চ্যাম্পিয়ন এবং  লে. কর্নেল আজিজ রানার্সআপ হয়েছেন।
এছাড়াও বেস্ট গ্রস ট্রফি অর্জন করেন জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান। লেডি উইনার হয়েছেন মিস অর্পা। জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন মাষ্টার নীল।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।