শুক্রবার, জুন ০৯, ২০১৭

ঘাটাইলের লোকেরপাড়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটইল উপজেলার পশ্চিমাঞ্চল লোকের পাড়া ৯ জুন শুক্রবার দিনব্যাপি লোকের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পারিবারিকভাবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।লোকের পাড়া খান পরিবারের কর্মরত পুলিশ অফিসার হারুন অর রশিদ (খেজুর) এবং তার স্বজনরা মাহে রমজানে মায়ের রূহের মাগফেরাত কামনায় এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে।১ম পর্বে ৫ টি প্রতিষ্ঠান থেকে ১০ জনকে বাছাই করা হয়।বাদ জুম্মা ২য় পর্বের অনুষ্ঠানে বিচারক মন্ডলিদের মাধ্যমে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারন করা হয়।এতে প্রথম হয়েছেন আব্দুনুর ছিফাত ,দ্বিতীয় হয়েছেন হাফেজ ছানা উল্লাহ ।
এ সময় বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার নগদ ৫ হাজার ও ২য় পুরস্কার ৩ হাজার টাকা প্রদান করেন।এছাড়াও অংশগ্রহনকারী সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোকের পাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ,ধামরাই হার্ডিন্স উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও লোকের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল ওহাব্ বিন মনিরুজ্জামান, লোকের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ,সাধারন সম্পাক মাকসুদুর রহমান (মুক্তা) ইমরান তালুকদার প্রমূখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,হাফেজ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ধর্মপ্রান মসলমান উপস্থিত ছিলেন
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে ২ মাদক সেবীকে পুলিশে দিলেন এলাকাবাসী ও বাবা মা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ২ মাদক সেবীকে পুলিশে দিলেন এলাকাবাসী ও বাবা মা । শুক্রবার দুপুরে এদের কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীন পৃথক পৃথক ভাবে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন । সাজা প্রাপ্তরা হচ্ছে, উত্তর ধলাপাড়া গ্রামের শফিকুল ইসলাম ওরফে শাফি (৩৫) ও মোগলপাড়া গ্রামের আব্দুর রহিম (৩৫) । এদের মধ্যে শাফির বিরুদ্ধে ঘাটাইল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে এলাকা বাসী মাদক সেবক কালে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে এবং বাবা মা অতিষ্ঠ হয়ে তাদের ছেলে রহিমকেও পুলিশে দেয়।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ঘাটাইলের মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রঙ্গনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে এক মাদক বিরুধী সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় সদ্য যোগদান কারী ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম মাদকের বিরুধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে মাদক নির্র্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ॥
 ঘন ঘন লোডশেডিংয়ের  প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে গতকাল শুক্রবার দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত   টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে ঘাটাইলের ব্যবসায়ি ও সর্বত্বরের জনসাধারণ অংশ নেন।
জানা যায়, পবিত্র রমজানের শুরুতেই ঘাটাইলে চরম লোডশডেংি চলছে। এ লোডশেডিং এর কারণে ব্যসসা- বানিজ্য ও ব্যাংকিং কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। ঘনঘন লোডশেডিংয়ের কারণে মুসল্লীরা তারাবি নামাজসহ অন্যান্য  সময়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা নির্বাহী প্রকৌশলি সুরেশ কুমার পালের অপসারণ দাবী করেন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবী জানান।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলের ইউএনও'র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারে উদ্যোগে বন্ধ হলো আরেকটি বাল্যবিবাহ।আজ ৮জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোঃ অব্দুল জলিলের কন্যা জুলিয়া (১৬)এর সাথে দিঘলকান্দি ইউনিয়নের ব্যাংরোয়ার মোঃ কুদ্দুস আলী খান এর পুত্র মোঃ আলাল খান (২০)এর মধ্যে বাল্যবিবাহ হওয়ার কথা ছিল ৷ তবে রাতেই গোপন সুত্রে খবর পেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বিয়ে বাড়িতে যান এবং বিবাহটি বন্ধ করতে সফল হন ৷ এবং বর ও কনে পক্ষ উভয়কে এই মর্মে বন্ড প্রদান করে যে, মেয়ের বয়স ১৮ না হলে তারা বিবাহ-এর উদ্যোগ নিবে না। এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলের বাবাকে ৩০০০ টাকা ও মেয়ের বাবাকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এ মাসে গত ২ ও ৩ মে রাতে আরও দুটি বাল্য বিবাহ বন্ধ করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন