ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ বই বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২০১৭ শিক্ষাবর্ষের সরকারের বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যবই বিরতণ সম্পন্ন হয়েছে। পাঁচ ধাপে আসা বইগুলোর সর্বশেষ চালান এসেছে ৮ম শ্রেণীর আনন্দপাঠ। যা ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বিতরণ শেষ হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম শামসুল হক জানান, গত বছরের জুলাই মাস থেকে আমরা বইয়ের চালান গ্রহন করতে শুরু করি। সর্বশেষ গত শুক্রবার একটি চালান পাই। যা ইতিমধ্যে বিতরণ শেষ হয়েছে। চাহিদা মতো বই আমরা প্রত্যেকটা বিদ্যালয়কে দিতে সক্ষম হয়েছি। পূর্বের চালানে আসা বই দিয়ে ১লা জানুয়ারী বই উৎসব সফলভাবে উৎযাপন করেছি।

