মঙ্গলবার, মে ৩১, ২০১৬

জমে উঠেছে জামুরিয়া ইউনিউনের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে ঘাটাইলের ৩নং জামুরিয়া ইউনিয়নের নির্বাচন ৷ ৩নং জামুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন-সম্পাদক শহিদুল ইসলাম খান (হেস্টিং) |অপর দিকে ধানেরশীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইখলাক হোসেন (শামীম) | ঘাটাইল উপজেলা আ’লীগ ও টাঙ্গাইল জেলা আ’লীগকে উপেক্ষা করে সরাসরি কেন্দ্র থেকে মনোনিত হন এক সময়ের প্রভাবশালী আ’লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিং ৷উপরদিকে ঘাটাইল থেকেই মনোনিত হন এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন শামীম ৷ এই জামুরিয়া ইউনিয়ন এই দুই নেতার প্রভাব ও সাপোর্ট বেশি থাকায় কোনো বিদ্রোহী প্রার্থী নেই ৷ নির্বাচনের বর্তমান প্রেক্ষাপট ও বিভিন্ন এলাকা ওয়ার্ড বা মহল্লা ঘুরে দেখা গেল দুজনেই রয়েছে শক্ত অবস্থানে ৷ঘাটাইলের বাকী ৭টি ইউপিতে বিদ্রোহী ও সতন্ত্র একাধিক প্রার্থী থাকলেও জামুরিয়া ইউপিতে নেই কোনো বিদ্রোহী বা সতন্ত্র প্রার্থী ৷ এখানে শুধু নৌকা ও ধানেরশীষ তাই সবাই বলাবলি করেছেন জামুরিয়া ইউনিয়নের নির্বাচন যেন বাঘে বাঘে লড়াই ৷ আর সেই বাঘে বাঘে লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪জুন পর্যন্ত ৷ দুজন প্রার্থী এখন বিভিন্ন মামলায় জরিত রয়েছেন ৷ ঘাটাইলে এমপি সমার্থক হওয়ায় শহিদুল ইসলাম খান (হেস্টিং) উপজেলা আ’লীগের পুর্ন সহয়তা পাচ্ছেন না ৷ অপর দিকে বিএনপির পুর্ন সহয়তা পাচ্ছেন ইখলাক হোসেন (শামীম) ৷ তবে ভোট জরিপে কিছুটা এগিয়ে রয়েছে নৌকা ৷ তবে লড়াইয়ের শেষ দেখতে অপেক্ষা ৪জুন পর্যন্ত ৷

ঘাটাইলের ধলাপাড়া ইউপি’র বাজেট ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ সোমবার বিকেলে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে ২০১৬-১৭ অর্থবৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
১ কোটি ৯৩লক্ষ ৭৭হাজার ৪শত ৮৫ আয় ১ কোটি ৯২ লক্ষ ৭২হাজার  ২শ ৫২ টাকা ব্যয়, ১ লক্ষ ৫২ হাজার ৩৩ টাকা উদ্বৃত্ত দেখানো হয়। ৯টি ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারদের উপস্থিতিতে বাজেট ঘোষনা করেন ইউনিয়ন সচিব মোঃ আবু বকর আখন্দ।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত সাগরদিঘী চেয়ারম্যান কার্যালয়ে ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের সভাপতিত্বে বাজেট ঘোষনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ লুৎফর রহমান খান, চাকুরীজীবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঘাটাইল উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সিকদার প্রমুখ।

সোমবার, মে ৩০, ২০১৬

ঘাটাইলে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ আজ সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে যথাযথ মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এ উপলক্ষ্যে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা মিলাদ মাহফিল, কোরআনখানি ও কাঙ্গালীভোজের আয়োজন করে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ উপলক্ষ্যে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচিতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি ও ঘাটাইল পৌরসভার সেয়র মজ্ঞুরুল হক , সাধারন সম্পাদক ফারক হোসেন ধলা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বুলবুল ভূইয়া, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক সেন্টু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান,আবুবকর সিদ্দিক পৌর বিএনপির সাংগাঠনিক সম্পদক শামীম সরকার প্রমূখ।

রবিবার, মে ২৯, ২০১৬

ঘাটাইলে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ রবিবার সকালে ঘাটাইল উপজেলার কান্দুলিয়া গ্রামের একটি পতিত জমি থেকে মফিজুর রহমান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ ও তার পরিবারের ধারনা মফিজকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মফিজুর রহমান(৩০) ঘাটাইল উপজেলার কান্দুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে। সে ৬/৭ বছর আগে পাশ্ববর্তী গোপালপুর উপজেলার ধুলটিয়া গ্রামের ইব্রাহিমের মেয়ে ছাহেরাকে বিয়ে করে । এই ঘরে মাফিয়া (৩) নামে একটি কন্যা সন্তান আছে। তিন বছর আগের তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে ।

মফিজুর ঘাটাইল উপজেলার মনিদহ গ্রামে আলমগীরের মেশিনে ড্রাইভার হিসাবে কাজ করত এবং সেখানেই থাকত। বাড়ির সাথে যোগাযোগ কমছিল। ছাহেরার সাথে মফিজের বিবাহ বিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে পুনঃ সম্পর্ক স্থাপনের চেষ্ঠা চলছিল এবং ছালেহাদের বাড়িতে যাতায়াত ছিল বলে জানায় এলাকাবাসী।

গতকাল রোববার সকালে উপজেলার কান্দুলিয়া গ্রামের জিএম নামের এক লোকের একটি পতিত জমিতে তার লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখান  থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ছাহেরাকে আটক করে থানায় নিয়ে যায়। মফিজের বাবা জামালের দাবী তাকে জোড় করে বিষ খাইয়ে হত্যা করে লাশ পতিত জমিতে ফেলে দেয়া হয়েছে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।

ঘাটাইলে জমে উঠেছে প্রচারণা শঙ্কায় ভোটাররা

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ আগামী ৪ জুন শেষ ধাপে ঘাটাইল উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচন। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উত্সাহ থাকলেও শঙ্কাও আছে। ঘাটাইল উপজেলার ৮টি ইউনিয়নের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বেকায়দার রয়েছে নৌকার প্রার্থীরা। চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য ২৮২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেউলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের কায়সার রহমান খান (কহিনূর খান), বিএনপির রফিকুল ইসলাম খান। সাবেক চেয়ারম্যান আবুল হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী), স্বতন্ত্র মো. খলিলুর রহমান আকন্দ, মো. মোতাহার হোসেন।

ঘাটাইল ইউনিয়নে আওয়ামী লীগের মো. হায়দার আলী, বিএনপির বিআরডবির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক মেম্বার জাহাঙ্গীর হোসেন খান, আ. আজিজ মেম্বার।

জামুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস। বিএনপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখলাক হোসেন খান (শামীম)।

লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান হায়দার আলী তালুকদার। আওয়ামী লীগের মোহাম্মদ শরীফ হোসেন, স্বতন্ত্র জহিরুল ইসলাম, অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাস, আহম্মদ আলী, মো. গোলজার হোসেন।

আনেহলা ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান তালুকদার শাহজাহান (ডলার শাহজাহান)। আওয়ামী লীগ নেতা আনছার আলী, স্বতন্ত্র প্রার্থী খন্দকার আ. রহিম।

দীঘলকান্দি ইউনিয়নে বিএনপির নজরুল ইসলাম, আওয়ামী লীগের রেজাউল করিম মটু। অন্যরা হলেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহীন (বিএনপি বিদ্রোহী), আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বিদ্যুত্ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।

দিগড় ইউনিয়নে বিএনপির মনছুর আলী। আওয়ামী লীগের ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ (বিএনপি বিদ্রোহী), আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন শাতিল, মো. জামাল হোসেন, হাবিবুর রহমান। দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের বিদ্রোহী মাঈন উদ্দিন তালুকদার, বিএনপির আ. ছালাম।

শুক্রবার, মে ২৭, ২০১৬

ঘাটাইলে দিগড় ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ১১০ টাকার এ  বাজেট ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন এ বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জি এম ফুয়াদ, উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল কাদির মিয়া প্রমূখ। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, মে ২৬, ২০১৬

‘আগে দলীয় মার্কা আছিল না, ভয়ও আছিল না’

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ ‘আগে চেয়ারম্যানের ভোট আইলে কত্ত আনন্দ করতাম। প্রাথীগো (প্রার্থীদের) সাথে পারথীগো কী মিল (সমমর্মিতা) আছিল! এহন এক পারথী আরেক পারথীরে সহ্য করা দূরের কথা, কোনো পারথীর পে কাজ করলেই আরেক পারথী হুমকি দেয়। আগে মার্কার (দলীয় প্রতীক) নির্বাচন আছিল না; ভয়ও আছিল না।’
কথাগুলো টাঙ্গাইল জেলার উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের রতন বরিষ গ্রামের বৃদ্ধ আঃ আজিজ তালুকদার (৮০)। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে কথা হয় তাঁর সঙ্গে। এদিন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তত ৫০ জন ভোটারের সঙ্গে কথা বলে প্রায় একই রকম উৎকণ্ঠার কথা জানা যায়। কেবল ভোটাররা নন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত। আছে পুলিশি হয়রানির অভিযোগও।
দেউলাবাড়ী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হোসেন বলেন, তাঁর কর্মীদের আওয়ামীলীগ মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ কায়সার রহমান কহিনূর এর সমর্থকরা হুমকি-ধমকি দিচ্ছে। 
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘাটাইল উপজেলায় ১৪টি ইউপির ৮টিতে ০৪ জুন ভোট হবে। ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র মিলিয়ে ২৭ জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।  আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীদের প্রচারণায় বাধা ও হুমকি-ধমকির অভিযোগ রয়েছে।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, জামুরিয়া ইউপিতে বিএনপির প্রার্থী ইখলাক হোসেন খান শামীম তার নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। পরে মুঠোফোনে তার সাথে কথা বলতে সময়  তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটারদের না যেতে হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভোটাররাও আতঙ্কে আছেন।’ তিনি আরও বলেন, ‘আমার একটাই চিন্তা, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা। সেটা হলেই আমি বিপুল ভোটে পাস করব।’
তবে জামুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনে আরা বেগম আমাদের জানান, প্রার্থীদের কেউ কেউ মৌখিকভাবে অভিযোগ করছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে উপজেলা ও পুলিশ প্রশাসনকে কার্যকর পদপে নিতে বলা হয়েছে।