বুধবার, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের চতুর্থ পুনর্মিলনী

টাঙ্গাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের ৪র্থ এএমসি পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ঘাটাইল সেনানিবাসের এমএমসি প্যারেড গ্রাইন্ডে এই উপলক্ষে আনুষ্ঠানিক প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্যারেডে সালাম গ্রহণ করেন আর্মি মেডিকেল কোরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রবিউল হোসেন। 
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান ফকির, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফিরোজ হাসান, বিভিন্ন কোরের উদ্ধর্তন সামরিক কর্মকর্তা, সৈনিকসহ অনেকে। 
প্যারেডে জাতীয় পতাকাবাহী দলসহ চারটি কন্টিনজেন্ট অংশগ্রহণ করেন। তাদের আকর্ষণীয় মার্চপাস্ট অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে। পরে প্রধান অতিথি চা-চক্রে অংশগ্রহণ করেন।

ঘাটাইলে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা


জাতীয় ভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে মেধা ও শারিরীক যোগ্যতা যাচাইয়ের লক্ষে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে গৌরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্র“য়ারি সোমবার অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার উদ্ভোধন করেন লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী তালুকদার। লোকেরপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছাঃ রুনা লায়লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনিং সান কিন্ডার গার্ডেন এর পরিচালক ও গৌরিশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাইরুজ্জামান ভূঞা, আথাইল শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, পাঁচটিকড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক খুরুম খান। প্রতিযোগীতা অনুষ্ঠানে ১১টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য, স্থানীয় জন প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।