মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ব্রাহ্মাণশাসন থেকে গত রবিবার বিকেলে ১২ টন চোরাই রাবার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন জানতে পারে- মধুপুর রাবার বাগান থেকে চুরি করা রাবার নিয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক হয়ে একটি ট্রাক যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে ঘাটাইল থানাধীন ব্রাহ্মণ শাসন বাজারের চেকপোস্টে ট্রাকটিকে সিগন্যাল দিলে ড্রাইভার গাড়ি থামায়। এ সময় ড্রাইভারসহ অজ্ঞাত চার জন পালিয়ে যায়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে। ওই ট্রাকে ১২ টন রাবার ছিল। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
