বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০১৬

ঘাটাইলে এক ইভটিজারকে ৬ মাসের কারাদন্ড

আব্দুল লতিফ, প্রতিনিধিঃ ঘাটাইলে ইভটিজিং এর দায়ে জানে আলম (২৫) নামের এক বখাটে কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘাটাইলের সহকারী-কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাংশু সোম মহান এর ভ্রাম্যমান আদালত এ রায় দেয়। সে ঘাটাইলের খায়ের পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় করটিয়া সরকারি সা,দত কলেজের পড়–য়া ছাত্রীকে বিভিন্ন সময় রাস্তা ঘাটে উত্যক্ত করত। এক পর্যায়ে ঔ মেয়ের নামে ডাক্তারের কাছ থেকে দুই মাসের গর্ভবতী মর্মে এক ভুয়া সার্টিফিকেট ফটোকপি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। এছাড়াও মেয়ের নামে ফেসবুক একাউন্ট খুলে বিভিন্ন সময় কুরুচি পূর্ণ লেখা ও ছবি পোস্ট করে। এ ঘটনায় ঔ মেয়ে ঘাটাইল থানায় অভিযোগ করলে পুলিশ ইভটিজার জানে আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা দেয়া হয়।

ঘাটাইলে এফএনবি’র কমিটি গঠন

এনজিও ফেডারেশন (এফএনবি) ঘাটাইল উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বেসরকারি সংস্থা আশার জেলা কার্যালয় ঘাটাইলে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এফএনবি’র কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আশার টাঙ্গাইল জেলা ব্যাবস্থাপক মোঃ আখতারুজ্জামান।
আশা টাঙ্গাইল জেলা আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন, এনজিও ফেডারেশন (এফএনবি) টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক ও যৌথ উদ্যোগ এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা লাবু , এফএনবি’র টাঙ্গাইল জেলার সদস্য আরপিডিও এর নির্বাহী পরিচালক হোসনে আরা লিলি, আশার টাঙ্গাইল জেলার সিনিয়র ব্যাবস্থাপক মোঃ আশারাফ হোসেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন বকুল প্রমূখ।
সভায় ঘাটাইল উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রস্তাবনার মাধ্যমে আশার টাঙ্গাইল জেলা ব্যাবস্থাপক মোঃ আখতারুজ্জামান কে সভাপতি ব্র্যাক ঘাটাইল শাখার আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ হাসিবুল ইসলামকে সম্পাদক এবং বুরো টাঙ্গাইলের ঘাটাইল শাখার ব্যাবস্থাপক মোঃ ইনতাজ আলীকে কোষাধক্ষ করে এনজিও ফেডারেশন(এফএনবি) ঘাটাইল উপজেলা কমিটি গঠন করা হয়।