মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০১৭

ব্রাক্ষণশাসন এ.ইউ. উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল ব্রাক্ষণ শাসন এ. ইউ . উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার বিদ্যালয়ের হল রুমে চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় জানায় বিদ্যালয়ের মেনেজিং কমিটির সকল সদস্য,অভিবাবক প্রতিনিধি সদেস্য ও শিক্ষক, শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মীরের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাতা সদেস্য কাজী নজরুল ইসলাম,অভিবাবক সদস্য মোঃ আমিনুর ইসলাম,মোঃ সিরাজুল ইসলাম,আব্দুল করিম,বেলায়েত হোসেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের  সহ কারী প্রধান শিক্ষক আঃ মান্নান,সহকারী শিক্ষক আবুল করিম, বিভুতীভূষন চক্রবর্তী,বাসেদ আলী খান,মোঃ কবিরুল ইসলাম,ফজলুল হক,হেলেনা আক্তার,অপর্ণা চৌধুরী,মজনুর রহমানসহ ছাত্রছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করতে পারে সে প্রত্যাশা করে সবাইকে বিদায় জানায় স্কুল কর্তৃপক্ষ । বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ  শ্রেনী শিক্ষার্থী আতুসী সিদ্দীকা। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মওলানা মোঃ নোমান দোয়া ও মাহফিল পরিচালনা করেন। জানা যায় ২০১৭ সালে ঘাটাইল ব্রাক্ষণ শাসন এ. ইউ. উচ্চ বিদ্যালয় থেকে  ২৭ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করছে। ও সহকারী শিক্ষক আঃ বাছেদের পরিচালনা

সোমবার, জানুয়ারি ৩০, ২০১৭

পাওনা টাকা চাওয়ায় খুন হলেন ব্যবসায়ী ছামাদ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
পাওনা টাকা চাওয়ায় জন্য খুন হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াজানি গ্রামের ক্ষুদ্র ব্যাবসায়ী আঃ ছামাদ। এমন অভিযোগ নিহতের পরিবারের । পুলিশের ধারনাও একই রকম।  নিখোঁজের এক দিন পর গত ১৪ জানুয়ারী  শনিবার সকালে উপজেলার কুতুবপুর গ্রামে কমলের বেত বন থেকে ছামাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিনারা বেগম (২৫) ও জয়নাল আবেদীন(৩৫) নামে দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে।
মামলার অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার শালিয়াজানি গ্রামের মৃত ফজর আলীর ছেলে আঃ ছামাদ (৫০)। সে বিবাহিত এবং তিন সন্তানের জনক। পেশায় একজন মাছ ব্যাবসায়ী। পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করত এবং মুনাফার টাকা ধারের ব্যবসাও করত। গত ১৩ জানুয়ারী শুক্রবার ফজরের পর থেকে সে নিখোঁজ হয়। তার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোজাখোঁজির এক পর্যায়ে পরদিন শনিবার সকালে উপজেলার কুতুবপুর গ্রামের কমলের বেত বন আঃ ছামাদের লাশ গলায় গামছা পেছানো অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই দিনই নিহতের ছেলে  সুমন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪  জন সহ ৫ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে । মামলার আসামীরা হল,আয়নাল হক (৩১),মোঃ তামিল (২৫), মামুন (৩৫), মোঃ রেজাউল (৩৬), জব্বর আলী(৩৫)। জব্বর আলী বাদে এদের সকলের বাড়ি উপজেলার হাড়বাড়ি গ্রামে। 
নিহতের ছেলে সুমমন মিয়া জানান, ঘটনার এক সপ্তাহ আগে আমার পিতা আসামী আয়নাল হকের কাছে পাওনা টাকা চাইতে গেলে টাকা না দিয়ে আয়নাল আসামী  মামুন ও তামিলকে দিয়ে আমার পিতাকে খুন জখমের হুমকি দেয়। আমার পিতার হত্যার পর থেকেই তারা এলাকা ছাড়া। আমার ধারনা পাওনা টাকা চাওয়ার কারনে আমার বাবাকে পরিকল্পিতভাবে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। আমাদের ধারনা ঘটনার দিন হত্যার উদ্দেশ্যে আসামীরা সুকমলের মুরগির খামারে ঢেকে নেয় আমার বাবাকে। 
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আঃ মান্নান জানান এ ঘটনায় জড়িত থাকার অভিয়োগে সুকমলের মুরগির খামারের কর্মচারি  মিনারা বেগম (২৫) ও জয়নাল আবেদীন (৩৫) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাওনা টাকা নিয়ে বিরোধের ধরে হত্যার ঘটনা ঘটতে পারে। মামলার তদন্ত চলছে দ্রুতই ছামাদ হত্যার রহস্য উদঘাটিত হবে বলে আশা করছি। 

রবিবার, জানুয়ারি ২৯, ২০১৭

ঘাটাইলে গরু চোর বাদশা জনতার কাছে আটক

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল ) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে পশ্চিম সিমান্তবর্তী লোকেরপাড়ায় গতকাল রবিবার সকালে এলাকার নামকরা গরু চোর বাদশা তালুকদার (৩০) কে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। স্থানীয় ও.এস. ফাজিল মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায়, মামলার বাদী একই গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে আঃ রাকিব গত ২৫ জানুয়ারী থানায় এজাহার দায়ের করেন। বাদীর চুরি যাওয়া ২টি গাভী ও ২টি ষাড়, ৪টি গরুর আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার টাকা মুল্যের পশু চুরি করে নিয়ে যায় বাদশা গংরা। (ঘাটাইল থানার মামলা নং- ১৪, তারিখ: ২৭জানুয়ারী ২০১৭, ধারা- ৪৫৭/৩৮০) মামলায় গ্রামের মৃত হাকিম উদ্দিন তালুকদার হাকুর ছেলে বাদশা সহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসার অন্যতম একজন অপরাধী হিসেবে বাদশা এলাকায় পরিচিত। ইতপূর্বে ঘাটাইলের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস কারাদন্ড প্রদান করে প্রশাসন। কিন্তু ৩মাস কারা ভোগ করার পর আদালত থেকে আপীলে বের হয়ে পূণরায় বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে সংঘবদ্ধভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। বাদশা ইতপূর্বে গরু চুরি করে কয়েকটি গরু ফেরৎ দিয়েছে।
উল্লেখ্য, উপজেলার বীরসিংহ গ্রামের মিন্টু মিয়ার চুরি যাওয়া ১টি গরু ফেরৎ দিয়েছে। বাদশা জনতার সম্মুখে এই চুরি যাওয়া ৪টি গরুর সমমূল্যের টাকা দিতে স্বীকারোক্তি করে। বাদী ও গ্রামবাসী তাতে একমত না হয়ে চুরি যাওয়া গরু দাবী করে।
তদন্ত কর্মকর্তা এস.আই. আলী হোসেন আমাদের ঘাটাইল ডটকম কে জানান, জনতার কাছ থেকে আসামী সুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাকে আইনী প্রকিৃয়ায় আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে। মামলার বাদী প্রতিনিধিকে জানান, আসামী বাদশাকে মামলা থেকে ছাড়ানোর জন্য থানাতে জোড় চেষ্টা চালাচ্ছে দুই জনপ্রতিনিধি ও তার স্ত্রী। এতে আমার সন্দেহ হচ্ছে মামলাটির সঠিক তদন্ত হয়তোবা হবেনা। আমি আমার পুলিশ প্রসাশনের কাছে সঠিক তদন্তের জোড় দাবী জানাচ্ছি।

বিসিএলের পারফর্ম দিয়ে দলে ফিরতে পারেন নাসির!

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে সুযোগ করে নেওয়া থেকে শুরু করে নিজেকে প্রমাণ করার জন্য দেশিও ক্রিকেটারদের সেরা মঞ্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চলছে বিসিএলের পঞ্চম আসর।
সম্প্রতি বাংলাদেশ দল থেকে বাদ পরা ক্রিকেটারদের আসন্ন ভারত ও শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে জায়গা পেতে হলে লঙ্গার ভার্সনের ক্রিকেটে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)।
বিশেষ করে নাসির হোসেন, আল আমিন হোসেনদের মতো দলের বাইরে থাকা পরীক্ষিত ক্রিকেটাররা এবারের আসরের প্রথম রাউন্ডে খেলবেন। নির্বাচকরাও দেখতে চান তারা কেমন পারফর্ম করেন। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা।
জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এ ইস্যুতে ক্রিকেটারদের আশ্বাস দিয়ে বলেন, ‘আসন্ন ভারত সফরের আগে বিসিএলের পারফরম্যান্স অবশ্যই বিবেচনায় আসবে। তারা যদি চালাক হয়, তাহলে এ সুযোগের সঠিক ব্যবহার করা উচিত। সবাই এমন টুর্নামেন্টে খেলার সুযোগ পায় না। সুতরাং, অনেক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার।’
এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে থাকলেও নিউজিল্যান্ড সফরে আগে দেশে ফেরা মোসাদ্দেক হোসাইন, তানভির হায়দার ও ইনজুরি থেকে ফেরা শফিউল ইসলাম খেলবেন এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের প্রথম রাউন্ডে।
- See more at: http://www.bd24live.com/bn/article/118128/index.html#sthash.IEGQntNG.dpuf

ঘাটাইলের সিংগুরিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম সীমান্তবর্তী সিংগুরিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (২৮ জানুয়ারি) সকালে মাদরাসা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী লায়ন ইমদাদুল হকের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৫নং আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ল্যাব এইড গ্রুপের ও.ডি.এম আনছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা একলাব এর পরিচালক সামসুল আলম মিয়া, শফিকুল ইসলাম কানন, শহিদুল ইসলাম, নওজেস আলী, নারীনেত্রী মিরা বেগম ও সাংবাদিক জুলিয়া পারভেজ। প্রথম পর্বের ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ দ্বিতীয় পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শনিবার, জানুয়ারি ২৮, ২০১৭

ঘাটাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন সম্পন্ন

মোস্তাফিজুর মুমিন, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে সজিব আহাস্মেদ গনগন্থাগারের উদ্দেগ্যে প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।লোকেরপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ শরিফ হোসেন বস্ত্র বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন। আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া। সজিব আহাম্মেদ গন গন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ সজিব আহাম্মেদের বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমদাদুল হক আরিফ। 
আলোচনা শেষে প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়। সার্বিক সহযোগিতা করেন মোঃ ওমর ফারুক, মোঃ রবিন তালুকদার, মোঃ জরিপ তালুকদার সহ অনেকেই। 

ঘাটাইলে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত মতিয়ার রহমান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন মোঃ মতিয়ার রহমান।  উপজেলা বিআরডিবি’র ৩৫তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচক মন্ডলী তাকে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত করে। ২৮২টি কৃষক সমবায় সমিতি লিঃ এর  মধ্যে তার নিজ গ্রামের নরজনা কৃষক সমবায় সমিতি লিঃ উপজেলার শ্রেষ্ঠ সমিতি এবং তাকে শেষ্ঠ সমবায়ী নিবাচন করা হয়। এদিয়ে তিনি ৩বার  শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে পুরস্কৃত হলেন। তিনি বর্তমানে জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছেন।

শুক্রবার, জানুয়ারি ২৭, ২০১৭

চানতারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত

মো.মাসুম মিয়া,ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে চানতারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক  মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সর্ম্পূণ হয়েছে। আজ শুক্ররাব সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩ নং জামুরিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম।বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন,সহকারী প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক মোঃ মফিজুর রহমান, বিধান চন্দ্র সাহা, মোঃ হানিফ উদ্দিন, মো.বুলবুল হোসাইন,মোঃ আব্দুল খালেক,মাহফুজুর রহমান,পাপিয়া আক্তার,আবু সাঈদ।

বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০১৭

ঘাটাইল মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক  মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সর্ম্পূণ হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয় সভাপতি  আলহাজ্ব খালিদ সামছ।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক   মোঃ রফিকুল ইসলাম, আসিশ কুমার দও, মোঃ আসাদুজ্জামান, মোঃ জামাল হোসেন,মোঃ বজলুল করিম খান, মালেকা বেগম, মোঃ রজব আলী, মোহাম্মদ আব্দুর রশিদ তালুকদার প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া করেন মাওঃ মুফতি মোঃ নাসির উদ্দিন । 

ঘাটাইলে ভুয়ামুক্তিযোদ্ধাদের বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

ঘাটাইলে ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করল প্রকৃত মুক্তিযোদ্ধারা । বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয় । সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, যারা মহান স্বাধীনতা যুদ্ধে একদিনের জন্য হলেও যুদ্ধ করেছেন তারাও মুক্তিযোদ্ধা । কিন্তুু মুক্তিযুদ্ধ না করে কিংবা যারা স্বাধীনতা বিরুদ্ধী চক্রের সাথে হাত মিলিয়ে ছিলেন তারাও আজ মুক্তিযোদ্ধা সেজে সকল সুযোগ সুবিধা ভোগ করছেন । আমরা মুক্তিযোদ্ধা হিসাবে তা মেনে নিতে পারিনা । মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে যাচাই বাচাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে । ফলে আমারা ভূয়ামুক্তিযোদ্ধা দের একটি তালিকা তৈরী করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় , জামুকাসহ বিভিন্ন কার্যালয়ে অনুলীপি প্রেরণ করেছি। লিখিত বক্তব্যে আরো বলেন একজন স্বাধীনতা বিরোধী চক্র রাজাকার ও অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন এটা মেনে নেয়া যায় না। অথচ ভূয়ামুক্তিযোদ্ধা বানানো কারিগর একটি কুচক্র মহল ও যারা অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসাবে টিকানো জন্য উঠে পরে লেগেছেন। ফলে ভুয়ামুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে পুণরায় তালিকা প্রণয়ন করে জাতিকে কলংক মুক্ত করার দাবি জানানো হয় । সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লোকের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন , দুলাল কাজী প্রমুখ।

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

আব্দুল লতিফ ,ঘাটাইল (টাঙ্গাইল )প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত । গত কাল বুধবার (২৫ জানুয়ারী) সকালে শুরু হয় এই উৎসব । বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহন ছিল বিভিন্ন সাজ সজ্জার নাচ ও গাল । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন , সাবেক পৌর মেয়র ও সভাপতি ,ব্যবস্থাপনা পরিষদ, ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় আলহাজ্ব হাসান আলী । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদেস্য বৃন্দ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ কারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মিয়া , সিনিয়র শিক্ষক ও সাধারন সম্পাদক (বা. শিস)ঘাটাইল উপজেলা মোঃ খলিলুর রহমান , সিনিয়র শিক্ষক মোঃ শাজাহান আলী , মোঃ হামিদুর রহমান , মোঃ হেলাল উদ্দিন , মোঃ ফজলুর করিম , মোঃ হাফিজুর রহমান , মোঃ জাফর ইকবাল , সম্রাট বাবরসহ অন্যান্যা শিক্ষক মন্ডলী । অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোমিন মিয়া । 
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

ঘাটাইলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিলো-ভাসানী স্মৃতি পরিষদ

ধবার সকালে ঘাটাইল উপজেলার হামিদপুর ট্রাক-মালিক সমিতির কার্যালয়ে মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ-ঘাটাইল উপজেলা শাখার পক্ষ থেকে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়।পরিষদের সভাপতি রেজাউল করিম খান রাজুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী পরিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনার বক্তব্য দেন ভাসানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রাহমান।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা শরিফ খান।অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান সিদ্দিকি,ফাহাদ হোসেন,রোকনসহ প্রমূখ।
এর আগে সকলের নিকট দোয়া চেয়ে ও সমাজে আলোকিত মানুষ হওয়ার লক্ষে এস.এস.সি পরিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন অনিফ হোসেন খান রিফাত ও শাহরিয়ার মুন্না।সংগঠনের পক্ষ থেকে অতিথি বৃন্দুদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরিশেষে ভাসানী স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিদায়ী এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়।পরে দেশ জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০১৭

ঘাটাইলে স্থগিত হয়ে রয়েছে নবাগত ৬ ইউপি নির্বাচন

এম.এস.এস.সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা নবাগত সহ ৬ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হয়ে রয়েছে ৷ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সন্ধানপুর,ধলাপাড়া,রসূলপুর এই তিন বৃহত্তর ইউনিয়ন বিভক্ত করে ছয়টি ইউনিয়ন ঘোষনা করা হয় ৷
ছয়টি ইউনিয়ন হলো (সন্ধানপুর+প্রস্তাবিত সংগ্রামপুর),(ধলাপাড়া+প্রস্তাবিত সাগরদিঘী),(রসূলপুর+ প্রস্তাবিত লক্ষিন্দর) ৷ ঘাটাইল উপজেলার প্রায় পাঁচলক্ষ জনসংখ্যার একতৃতীয়াংশ এই সাবেক তিন ইউনিয়নে বাস করে ৷ জনসংখ্যা ও আয়তনের দিক বিবেচনা করে তিনটি ইউনিয়নকে ছয়টি ইউনিয়নে বিভক্ত করা হয় ৷ তবে নির্বাচনের সময় একবছর অতিবাহিত হলেও নির্বাচন না হওয়ায় উন্নয়ন কর্মকান্ড স্থবির হয়ে রয়েছে ৷
সন্ধানপুর,ধলাপাড়া,রসুলপুর ইউনিয়নে সর্বশেষ ২০১১সালে নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ নির্বাচিত চেয়ারম্যানগন স্ব স্ব ইউনিয়নে উন্নয়নমূলক কাজ বেশি করার ফলে বাকী তিন ইউনিয়নে উন্নয়নমূলক কাজ তুলনামুলক কম হচ্ছে বলে এলাকাবাসীর সুত্রে জানাগেছে ৷ এলাকাবাসী ও ছয় ইউনিয়নের বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, দ্রুত নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন গুলোকে যেন উন্নয়নমূলক কর্মকান্ডে আরো বেশি এগিয়ে নেয়া হয় ৷ ইউনিয়ন বিভক্তির ফলে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা কমিটি গঠন সম্পূর্ণ করেছে ৷
সাবেক তিন ও প্রস্তাবিত তিন মোট ছয় ইউনিয়নে র আওয়ামীলীগ ও বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক দের কয়েকজন জানান, সীমানা সহ যাবতীয় সব জটিলতা দ্রুত দুর করে ছয় ইউনিয়নে যেন দ্রুত নির্বাচন দেয়া হয় ৷ নির্বাচনের ফলে নির্বাচিতরা ইউনিয়ন গুলোর উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করবেন ৷ দলমত নির্বিশেষে সকলের দাবী সকল জটিলতা দ্রুত শেষ করে যেন দ্রুত নির্বাচন দেয়া হয় ৷

এস.এস.সি. ও এস.এস.সি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল লতিফ , ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইল গন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহ্ফিল এস.এস.সি ও এস.এস.সি. ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত কাল মঙ্গলবার সকল শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিদ্যালয়ের ধর্মী শিক্ষক আলহাজ্ব হযরত মওলানা আইন উদ্দিন । প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে ,সিনিয়র শিক্ষক মো ঃ হেলাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন , ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন , বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, আহ্বায়ক ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ শহিদুল ইসলাম লেবু , সাবেক পৌর মেয়র ও সভাপতি , ব্যবস্থাপনা পরিষদ ঘাটাইল গন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আলহাজ্ব মোঃ হাসান আলী মিয়া, পৌর মেয়র শহিদুজ্জামান খান ( ভিপি শহীদ ), মেনেজিং কমিটির সদেস্য মোঃ লুৎফর রহমান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মিয়া , সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমান , শিক্ষক পরিষদ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

সোমবার, জানুয়ারি ২৩, ২০১৭

ঘাটাইলে মাধ্যমিক স্কুলের বই বিতরণ সম্পন্ন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ বই বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২০১৭ শিক্ষাবর্ষের সরকারের বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যবই বিরতণ সম্পন্ন হয়েছে। পাঁচ ধাপে আসা বইগুলোর সর্বশেষ চালান এসেছে ৮ম শ্রেণীর আনন্দপাঠ। যা ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বিতরণ শেষ হয়েছে। 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম শামসুল হক জানান, গত বছরের জুলাই মাস থেকে আমরা বইয়ের চালান গ্রহন করতে শুরু করি। সর্বশেষ গত শুক্রবার একটি চালান পাই। যা ইতিমধ্যে বিতরণ শেষ হয়েছে। চাহিদা মতো বই আমরা প্রত্যেকটা বিদ্যালয়কে দিতে সক্ষম হয়েছি। পূর্বের চালানে আসা বই দিয়ে ১লা জানুয়ারী বই উৎসব সফলভাবে উৎযাপন করেছি।

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা নামক স্থানে গতকাল সোমবার  ভোরে এক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত  হয়েছেন। এ ঘটনায় মধুপুর উপজেলার ঘোনা বাড়ি গ্রামের মিনি ট্রাক চালক  রাজ্জাক (৩০) ঘটনাস্থলেই মারা যায়। 
জানাযায়, টাঙ্গাইলের মধুপুর যাওয়ার পথে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো- ন - ১৭-০৬১১) ঘাটাইল উপজেলার আঠারদানা নামক স্থানে একটি রাইচ মিলের সাথে দাড়িয়ে থাকা ধান ভর্তি একটি ট্রাকের (নং ঢাকা মেট্রো ট - ১৪-৭৮৮৩ ) পিছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটি ধুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের আসনেই মিনি ট্রাকের চালক মারা যায়।

রবিবার, জানুয়ারি ২২, ২০১৭

ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ১ , আহত ২৭

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল)  ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল  রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়ায় নামক স্থানে একটি যাত্রীবাহী  বাস উল্টে খাদে পড়ে গিয়ে ১ নিহত ও  ২৭ জন যাত্রী আহত হয়েছে। 
পুলিশ জানায়, প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। যাহার নম্বর – (ঢকা-মেট্রো -জ ১১-০৯২৩) নম্বরধারী বাসটি উপজেলার পাকুটিয়া এলাকার মাথালবাড়ি ব্রীজের কাছে পৌছলে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে প্রায় ২০ ফুট নীচে খালে পরে যায়। এ মর্মান্তিক দুঘটর্নায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল বলে উদ্ধার কর্মীদের কাছ থেকে জানাগেছে। খবর পেয়ে স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে মধুপুর ওঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরন করে। পরে পুলিশ ও ফয়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়। খাদে পানি না থাকায় প্রাণে বেঁচে গেলেও মধুপুর থেকে ময়মনসিংহ মেডিকেলে প্ররণ করা হলে পথিমধ্যে গোলাম আম্বীয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা যায়। এদের মধ্যে গুরুতর আহত- আঃ মতিন (২৫), আঃ মান্নান (৬৫), হারিস (২৮), লাল চান (৫০), শাহীন (৩৮), আবিরন (৬০), জালাল (৬৫), ষষ্ঠী (৩৮) কে ময়মনসিংহ ও কিসলু (৩০) কে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের অনেকের অবস্থাই আশংকা জনক বলে জানা যায়। আর ০৪ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- এনামুল (৪৮), আঃ হামিদ (৫০), আবুল হোসেন (৭০) ও নাজমা (৩৫)। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরত্বর আহত অবস্থায় ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে। 

শনিবার, জানুয়ারি ২১, ২০১৭

ঘাটাইলে ইউপি মেম্বাররের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের নলমা বাজার থেকে শুক্রবার বিভিন্ন প্রজাতির সরকারী কাঠ উদ্বার করেছে ঘাটাইল থানা পুলিশ। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ  উপজেলা নির্বাহী অফিসারে কাছে ঐ গ্রামের লোকজন দেন।
অভিযোগ থেকে জানাযায়,  বৃহস্পতিবার রাতে ইউপি মেম্বার হেলাল সন্ধানপুর ইউনিয়নে হাজিপুর বিলডুপলাই রাস্তার পাশ থেকে সামাজিক বনায়নের প্রায় ৪০ থেকে ৫০টি বিভিন্ন প্রজাতির গাছ রাতের আধারে কেটে নিয়ে নলমা আয়নাল মিয়ার কাছে বিক্রি করে দেয়। যার আনুমানিক মুল্য ৬ থেকে ৭ লাখ টাকা।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, আমরা কাঠ উদ্বার করে ইউনিয়ন পরিষদে রেখেছি।  ইএনও স্যার ব্যাবস্থা নিবেন।

প্রতিপক্ষকে ফাঁসাতে ঘাটাইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাটাইলে। বৃহস্পতিবার রাত দেড়টায় দেউলাবাড়ি ইউনিয়নের খিলগাতী গ্রামে নূরজাহান নামে (৫০) এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়। শুক্রবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়। নূরজাহানের স্বামীর নাম আবদুর রাজ্জাক। স্থানীয়রা জানান, শরীকি সম্পত্তির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল দুই পরিবারে। এ নিয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর দুই পক্ষে হামলা-পাল্টাহামলা হয়। এতে জখম হয় আবদুস সাত্তার (৪০) নামে এক ব্যক্তি মারা যান। এ নিয়ে ঘাটাইল থানায় তখন মামলা (নং ১৩) হয়। এ মামলায় প্রতিপক্ষকে হাজত খাটতে হয়। আসামিরা ২ মাস আগে জামিনে ছাড়া পান। স্থানীয়রা আরও দাবি করেন, আবদুর রাজ্জাক (৫৫) বৃহস্পতিবার রাতে তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী নূরজাহানের থাকার ছাপড়া ঘরে আগুন দিয়ে তাকে হত্যা করে। কেউ কেউ দাবি করেন, বৃহস্পতিবার নূরহাজান মারা যান। প্রতিপক্ষকে ফাঁসাতে পরে তার ঘরে আগুন দেয়া হয়। ঘাটাইল থানার ওসি তদন্ত আমিন হোসেন জানান, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যা মনে করা হচ্ছে। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে। অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল রামানন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমপি রানার ঘাটাইলে অনুপ্রবেশ যেভাবে

খান ফজলুর রহমান, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে, দৈনিক যুগান্তর: জাতীয় নির্বাচনে ঘাটাইলে নতুন মুখের দাবি দীর্ঘদিনের। তাই ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বর্ষীয়ান নেতা শামসুর রহমান খানকে ডিঙিয়ে নৌকার টিকিট ছিনিয়ে নেন ডা. মতিউর রহমান। আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত হারানো আসনে বিএনপি থেকে বার বার এমপি নির্বাচিত নেতাকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। এতে স্থানীয় আওয়ামী লীগের বিভেদ নিরসনে সাংগঠনিক সঙ্গতি ও দলীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আশায় বুক বেঁধেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু আশায় গুঁড়েবালি। দলীয় ঐক্য প্রতিষ্ঠায় তিনি কোনো উদ্যোগ নেননি। ফলে ছাইচাপা আগুনে আরও দাবানলে পরিণত হয়। আওয়ামী লীগের একটি বড় অংশ বিক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে এমপিবিরোধী মিছিল-সমাবেশ করতে থাকে।

সব নেতাকর্মীকে বাদ রেখে শহিদুল ইসলাম লেবু একক আধিপত্য বিস্তার করেন। মতিউর রহমান এমপি হলেও সবকিছু নিয়ন্ত্রণ করেতেন তিনি। টিআর, কাবিখা, কাবিটা লুটপাট থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা কর্মকাণ্ডে জড়িয়ে ব্যাপক বদনাম কুড়ান তিনি। ফলে ক্ষোভে ফেটে পড়ে নেতাকর্মীরা। এতে করে ছাইচাপা আগুনে পুড়তে থাকে দলটি। ফলে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী দল থেকে মুখ ফিরিয়ে নেন। একপর্যায়ে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর এমপি মতিউর রহমান মারা যান। বিদ্রোহী গ্রুপটি ওই সময় কাজে লাগান। স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বের একটি বড় অংশ আমানুর রহমান রানাকে ঘাটাইল রাজনীতিতে নিয়ে আসেন।

২০১২ সালের ১৮ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রয়াত এমপির বিদ্রোহী গ্রুপের সবাই রানার পক্ষে অবস্থান নেন। তারা রানাকে নৌকার টিকিট পাইয়ে দেয়ার জন্য নীতিনির্ধারকদের সঙ্গে লবিং করেন। কিন্তু নৌকার টিকিট পান শহিদুল ইসলাম লেবু। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন রানা। বিদ্রোহী প্রার্থী হিসেবে রানা আনারস প্রতীক নিয়ে নৌকাকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। সেই থেকে ঘাটাইল রাজনীতিতে রানার উত্থান।

২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি নৌকার টিকিট পেয়ে বিনা ভোটে এমপি হন রানা। এর পরই শুরু হয় প্রতিশোধের পালা। আর এ জন্য তিনি প্রথমেই তার ভাইয়ের নামে বাপ্পী স্মৃতিসংসদ করেন। অনেকটা টাঙ্গাইলের আদলেই পরিচালিত হতে থাকে ঘাটাইলের রাজনীতি। চলতে থাকে ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড।

জানতে চাওয়া হলে শহিদুল ইসলাম লেবু বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল রানা অনুসারী তাকে ঘাটাইল আনার সর্বাত্মক সহযোগিতা করেছেন। পৌর আওয়ামী লীগের (রানা অনুসারী) আহ্বায়ক দাবি করে খলিলুর রহমান বলেন, বর্তমানে যারা নেতৃত্বে আছেন তাদের পক্ষে আওয়ামী লীগের ৫ ভাগ লোকও নেই। যারা ঘাট বদলায় তারাই শুধু রয়েছেন।

শুক্রবার, জানুয়ারি ২০, ২০১৭

ঘাটাইলে ভটভটি চাপায় ব্যবসায়ীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল), ২০ জানুয়ারী, আমাদের ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ভটভটি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঘাটাইলের সাগরদিঘী-মধুপুর রোডের বেইলা এলাকা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত ব্যবসায়ির নাম মোঃ শাহিন (৩০)। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বস্তা বোঝাই একটি ভটভটি (ইজ্ঞিন চালিত ভ্যান) মধুপুর থেকে সখিপুর যাওয়ার পথে বেইলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে ভটভটির নিচে পড়ে ঘটনাস্থলেই মুত্যু হয় ক্ষুদ্র ব্যবসায়ী শাহিন মিয়ার। তার বাড়ি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায়। তার বাবার নাম বছির মিয়ার। এ ঘটনায় চালক অক্ষত রয়েছে।

বুধবার, জানুয়ারি ১৮, ২০১৭

ঘাটাইলের ঝুনকাইলে শ্রেণিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে পাঠদান

মোঃ মাসুম মিয়া, ঘাটাইল ঃ
 শ্রেণিকক্ষের অভাবে খোলা মাঠে পাঠদান করছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝুনকাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

জানা যায়, এলাকার শিক্ষানুরাগি এডভোকেট আব্দুল আউয়াল দুলাল ও প্রতিষ্ঠাতা শিক্ষক দেলোয়ার হোসেন মোগলের সহযোগিতায় ১৯৯৭ খ্রিস্টাব্দে উপজেলার ঝুনকাইল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আশেপাশের পাঁচ গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে বিদ্যালয়টি। বোর্ড পরিক্ষায় পাসের হার প্রায় শতভাগ।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক লতিফা আক্তার জানান, শ্রেণিকক্ষের অভাবে নবম-দশম শ্রেনির খন্ড ক্লাস গুলো বিদ্যালয়ের খোলা মাঠে নিয়ে থাকি তবে বৃষ্টির দিনে ক্লাস নিতে আমাদের অনেক সমস্যা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা জানান, ২০১০ খ্রিস্টাব্দে নিম্ন মাধ্যমিক হিসেবে এমপিও লাভ করার পর ২০১৪ খ্রিস্টাব্দে আমরা নবম শ্রেণির পাঠদানের স্বীকৃতি পাই। সে হিসেবে নবম ও দশম শ্রেণির জন্য আলাদা কক্ষের প্রয়োজন। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩’শ আর কক্ষ রয়েছে ছয়টি যা কিনা শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল। দশম শ্রেণির ছাত্রী রুপা জানান, খোলা আকাশের নিচে ক্লাস করতে আমাদের অনেক সমস্যা হয় রোদের প্রখর তাপে কোন কোন সময় আমরা জ্ঞান হাড়িয়ে ফেলি।

বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো. আজহারুল ইসলাম বলেন, শিক্ষা প্রকৌশল থেকে আমরা কোন সাহায্য সহযোগিতা পাইনি। টিনশেড যে দুইটি ঘর দেখতে পাচ্ছেন তা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সময়ে এলজিএসপির অর্থায়নে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক বলেন, বিদ্যালয়টির অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। ভাল পরিবেশ না হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হতে চায়না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেছি।

‘এমপি রানার জামিন কেন নয়’

টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। খবর: খোলা কাগজ পত্রিকা থেকে হুবহু কপি।
জামিন আবেদন শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামি পক্ষের শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও ড. বশির আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
এর আগে ২০১৬ সালের ১১ ডিসেম্বর বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ রানার জামিন আবেদন কার্যকতালিকা থেকে বাদ করে (আউট অব লিস্ট) করে দিয়েছিলেন।
তার আগে একই বছর ২৮ নভেম্বরও সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ রানার জামিন আবেদন কার্য তালিকা থেকে বাদ করে দিয়েছিলেন।
২০১৬ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এমপি রানার জামিন আবেদন খারিজ করে দেন।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। এমপি রানা বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।
পরে রানা জামিন আবেদন করলে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া তার জামিন নাকচ করে আদেশ দেন। বিচারিক নিন্ম আদালতের জামিন খারিজের বিরুদ্ধে রানার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
এদিকে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার জেলা কমিটির সভায় ওই চারজনের সদস্যপদ বাতিলের এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।
- See more at: http://www.kholakagojbd.com/2017/01/18/26350.php#.WH8VbcDvhRs.facebook

রানার সংসদ সদস্য পদ নিয়ে কী হবে?

টাঙ্গাইলের বিতর্কিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর, সংসদে তার সদস্য পদ থাকছে কিনা,তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এই সংসদ সদস্যের কর্মকাণ্ড নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। --- খবর : বাংলা ট্রিবিউনের।

গত সোমবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ খুনের দায়ে অভিযুক্ত সংসদ সদস্য রানাকে দল থেকে বহিষ্কার করে।  জেলা আওয়ামী লীগ নেতৃত্বের এই সিদ্ধান্তে প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠেছে যে, রানার সংসদ সদস্য পদের কী হবে।
তবে আইনজ্ঞ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, রানা এখনও ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি। তার দলীয় সদস্য পদ এবং জাতীয় সংসদের সদস্য পদও যায়নি। জেলা আওয়ামী লীগ বহিষ্কার করতে পারে না। বহিষ্কার করার এখতিয়ার কেন্দ্রীয় আওয়ামী লীগের। সদস্য পদ যাবে কেবলমাত্র কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হলে, অথবা সংসদ সদস্যের আসন শূন্য হওয়া সম্পর্কে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যত্যয় ঘটলে।
৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনও নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে, তিনি যদি- (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনও নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’
আর আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪২. (ছ) অনুচ্ছেদে বলা আছে- ‘প্রতিষ্ঠানের কোনও সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ̈ব্যবস্থা গ্রহণ করিবার ক্ষমতা কেবল বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের থাকিবে।’
সুতরাং দলে কিংবা সংসদে রানার সদস্য পদ যাওয়ার মতো ঘটনা এখনও ঘটেনি, বলে জানান আওয়ামী লগের নেতারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের কোনও পর্যায়ের নেতাকে বহিষ্কার করার এখতিয়ার একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদই কেবল বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে সাংগঠনিক জেলা কাউকে বহিষ্কারের সুপারিশ করতে পারে। তারা তাদের সুপারিশ কেন্দ্রে পাঠালে কার্যনির্বাহী  সংসদ তা বিচার-বিবেচনা ও আমলে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।’ তিনি বলেন, ‘রানার ব্যাপারে জেলা আওয়ামী লীগ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা এখনও কেন্দ্রের কাছে আসেনি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা কমিটি কাউকে বহিষ্কার করতে পারে না। তারা বহিষ্কারের সুপারিশ করতে পারে।  জেলা কমিটি রানাকে বহিষ্কারের  গঠনতান্ত্রিক এখতিয়ার রাখে না।’
চিপ হুইপ বলেন, ‘জেলা কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সে অনুযায়ী কেন্দ্রীয় কমিটি যদি রানাকে চূড়ান্তভাবে বহিষ্কার করে এবং তা স্পিকারকে অবহিত করলে,তখন স্পিকার তা হাউসে ঘোষণা দেবেন। তারপরই কেবল রানা সংসদ সদস্য পদ হারাবেন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যরিস্টার শফিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোনও সংসদ সদস্য দলীয় মনোনয়ন পান দলের কেন্দ্রীয় পর্যায় থেকে, জেলা কমিটি কাউকে মনোনয়ন দিতে পারে না। সুতরাং সংসদ সদস্য পদ যেতে হলে তাকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করতে হবে। তারপর স্পিকার রুলিং দেবেন। জেলা কমিটি বহিষ্কার করলেই সদস্য পদ চলে যাওয়ার কোনও কারণ নাই।’
ব্যারিস্টার শফিক আহমদ আরও  বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেউ রাজনৈতিক দলের নির্বাচিত সংসদ সদস্য হয়ে ওই দল থেকে যদি পদত্যাগ করেন, অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন- তাহলে সংসদে তার সদস্য পদ শূন্য হবে। এমপি রানার ক্ষেত্রে সেরকম কিছু এখনও ঘটেনি।’
উল্লেখ্য,আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪২ ধারায় বলা আছে, ‘সংগঠনের কোনও সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি— প্রদানের জন্য আওয়ামী লীগের নিম্নতম যে কোনও শাখা বা যেকোনও সদস্যের লিখিত অভিযোগপত্র পাওয়ার পর উপজেলা/ থানা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ নিজেদের সিদ্ধান্তসহ উক্ত অনুরোধপত্র জেলা কার্যনির্বাহী সংসদের নিকট পাঠাইবেন। জেলা কার্যনির্বাহী সংসদ এ সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করিয়া উক্ত বিষয় বিবেচনাপূর্বক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ̈বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নিকট প্রেরণ করিবেন।’
৪২ এর  ‘ঞ’ উপধারায় বলা আছে, ‘ সংগঠনের যেকোনও শাখা তাহার যেকোনও কর্মকর্তা বা সদস্যকে দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডের জন্য পদ বা দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।’ আর ৪২ এর ‘ট’ উপধারায় বলা হয়েছে, ‘যেকোনও বহিষ্কারের বিষয়ে জেলা কমিটির সুপারিশের পর কেন্দ্রীয় কমিটি কর্তৃক তদন্তে দোষী সাব্যস্ত— হইলেই কেবল চূড়ান্তভাবে বহিষ্কৃত হইবে এবং অপরাধ প্রমাণিত না হইলে তাহার শাস্তি মওকুফ হইবে। কার্যনির্বাহী সংসদ তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবে, নতুবা শাস্তি— মওকুফ  বলিয়া গণ্য হইবে।’

এমপি রানার জামিন আবেদনের আদেশ আজ বুধবার

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। - খবর : রাইজিং বিডির।

সোমবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ঠিক করেন।

আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ এমপি রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

পরে জামিন আবেদনটি শুনানির জন্য নতুন এই বেঞ্চে উপস্থাপন করা হয়।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায়  আমানুর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। পরে আবারও জামিন আবেদন করলে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া তার জামিন নাকচ করে আদেশ দেন। বিচারিক আদালতে নাকচের পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

সোমবার, জানুয়ারি ১৬, ২০১৭

ঘাটাইলে পৌরসভার সার্বিক উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল লতিফ , ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকা রিজিয়নাল ও ঘাটাইল পৌরসভা আয়োজিত শহর সমবায় কমিটি টিএলসিসি সদ্যেসদের নিয়ে পৌর সভার সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্বি ও উদ্বুদ্ধকরণ কর্মশালা ঘাটাইল পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত কাল সোমবার (১৬ জানুয়ারী) ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে কর্মশালায় বক্তব্য রাখেন , আরআমএসইউ ,ঢাকা বিজিয়নের উপ- পরিচালক সাঈদ আহম্মেদ বাসেত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , সহকারি পরিচালক (অর্থ) শাহীন আকতার সহকারী পরিচালক রফিকুল ইসলাম , সহকারী পরিচালক দিলারা চৌধুরী । 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , সাবেক অধ্যক্ষ অধীর চন্দ্র সাহা, অধ্যক্ষ শামসুল আলম মনি , অধ্যাপক মাহমুদ দিদার , ড.মমতাজ বেগম , অধ্যাপক মোঃ মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক সহায়তা পুস্ট মিউনিসিপ্যাল এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি ) প্রকল্পের আওতায় পৌরসভার দায়িত্ব ও কার্যবিবরনী সম্পদের দক্ষতা বৃদ্ধি , সকল বিষয়ে কম্পিউটারায়ন , উন্নতর রেকর্ড ব্যবস্থাপনা, আবকাঠামো তালিকা প্রনয়ন , বেইসম্যাপ প্রস্তুত করন , কমিউনিটি মোবিলাইজেশন সার্পোট প্রধান বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন , পৌরসভার সচিব মোঃ নুরুল ইসলাম ।

সাংসদ আমানুরকে বহিষ্কারের সিদ্ধান্ত জেলা আ.লীগের

টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া কারাগারে আটক অবস্থায় আমানুর ছাত্রলীগ নেতা আবু সাঈদকে হত্যার নির্দেশ দিয়েছেন। তাই খুনি চক্রের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল বলেন, সভার কার্যবিবরণী কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হবে।

সাংসদ আমানুরের অন্য তিন ভাই হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন)।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গত ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এই চার ভাইসহ ১০ অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারি করেন আদালত। পুলিশ আমানুর ও তাঁর ভাইদের বাড়ি থেকে গত ২০ মে মালামাল ক্রোক করে।

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, ফারুক হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি তদন্তে বের হয়ে আসে ২০১৪ সালের সেপ্টেম্বরে। তার পরপরই জাহিদুর ও সানিয়াত দেশত্যাগ করেন। ওই বছর নভেম্বরে আমানুর ও তাঁর অপর ভাই সহিদুর আত্মগোপনে চলে যান। তাঁরা আত্মগোপনে যাওয়ার পর টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সম্মেলনে সহিদুর সাধারণ সম্পাদক পদ হারান। গত অক্টোবরে জেলা আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে দলের জেলা কমিটি বিলুপ্ত হলে আমানুরের ধর্মবিষয়ক সম্পাদকের পদ চলে যায়। পরে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে আমানুর বা তাঁর কোনো ভাইকে কোনো পদে রাখা হয়নি।

পুলিশি তদন্তে ফারুক হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি উঠে আসার পরই তাঁদের দল থেকে বহিষ্কারের দাবি ওঠে।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর রাতে শহরের কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে আদালতে দেওয়া তাঁদের জবানবন্দিতে ফারুক আহমেদের হত্যার সঙ্গে সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।

এ ছাড়া গত ৯ নভেম্বর রাতে ঘাটাইল এলাকায় অস্ত্রধারীরা আবু সাঈদের ওপর হামলা চালায়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি আ. জুব্বার গত ২০ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, সাংসদ আমানুরের পরিকল্পনা ও নির্দেশে তাঁরা আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন। 
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, জুব্বারের দেওয়া জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে এ মামলার অভিযোগপত্রে সাংসদকে আসামি করা হবে। সূত্র ঃ প্রথম আলো।