সোমবার, জুলাই ৩০, ২০১৮

ঘাটাইলে জনস্বাস্থ্য অধিদপ্তরে পরিকল্পিত উন্নয়ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রকল্পে পরিকল্পিত উন্নয়ন হয়েছে। টাঙ্গাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাইসুল ইসলাম ঘাটাইলের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে জনসচেতনতা বৃদ্ধিসহ স্থানীয়দের মাঝে প্রসংশিত হয়েছেন।
তিনি ২০১৭ সালের মার্চ মাসে ঘাটাইলের দায়িত্ব নিয়ে অফিস চত্বরের নিচু জায়গা ভরাট ও বৃক্ষরোপণের মাধ্যমে অফিসের সৌন্দর্য্য বর্ধন করেন। দীর্ঘদিন এ অফিস চত্বরটি মাইক্রোবাস ও অটোরিক্সা চালকদের দখলে ছিল। স্থায়ী দখলমুক্ত করতে তিনি বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ হাতে নিয়েছেন।
এছাড়াও তিনি পল্লী অঞ্চলের পানি সরবরাহ প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে ৩ হাজার ৩’শ ২২ টি নলকূপ ও ৩৩ টি অগভীর নলকূপ স্থাপন করেছেন। এ কারণে বর্তমানে স্থানীয়রা এর সুফল পাচ্ছেন।
চঊউচ-৩ প্রকল্পের আওতায় তিনি বর্তমানে ৩১ টি ওয়াশ ব্লক স্থাপন করেছেন তিনি। এছাড়া এ প্রকল্পের আওতায় বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন করা হয়েছে। যার সুফল পাচ্ছে বিভিন্ন প্রাইমারী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

ঘাটাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ আটক ১


আব্দুল্লাহ আল মাসুদ, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে গ্রামবাসীর হাতে আটক হয়েছে এক বখাটে। পরে গ্রামবাসী অভিযুক্ত রিপন মিয়া (৩২) কে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার ঘাটাইল উপজেলার বাগুনডালী গ্রামে। ছাত্রীটি স্থানীয় মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ছাত্রীটির বাবা আশরাফ আলী বাদী হয়ে এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।


পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনডালী গ্রামের আশরাফ আলীর মেয়ে রিয়া (১০) সে স্থানীয় মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী । প্রতিদিনের ন্যায় সে শনিবার বাড়ি থেকে সকালে বাগুনডালী পশ্চিমপাড়া প্রাইভেট পড়তে যাচ্ছিল। প্রাইভেট পড়তে যাওয়ায় পথে বাগুনডালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে রিপন মিয়া (৩২) ছাত্রীটিকে ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিছড়ে পাশ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যায়। তখন সে ডাক চিৎকার শুরু করলে পাট ক্ষেতের অদুরে অবস্থিত বাড়ির এক মহিলা দৌড়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় বখাটে রিপন দৌড়ে পালিয়ে যায়।

তৎক্ষনাৎ ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসী বখাটে রিপনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে ছাত্রীটির বাবা আশরাফ আলী বাদী হয়ে এ ব্যাপারে নারী শিশু নির্যাতন দমন আইনে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কমর্ককর্তা(তদন্ত ) মোঃ আশরাফুল ইসলাম, ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটক রিপন মিয়াকে আজ রোববার সকালে টাঙ্গাইল আদালতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে।