বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৬

সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ে শ্রেণি কক্ষে হাটুঁ পানি

ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতাঃ উন্নয়ন বঞ্চিত  দুর্দশাগ্রস্থ এক বিদ্যালয়ের  নাম টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভাধীন মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে ও শ্রেণি কক্ষে হাঁটু পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবন্ধতা। বিঘিœত হয় পাঠদান। অথচ  উপজেলা পরিষদের মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত বিদ্যালয়টির দূরাবস্থা দেখার কেউ নেই।
খোঁজ নিয়ে দেখা গেছে ঘাটাইল পৌরসভার ৭ নং ওয়ার্ডের অত্র এলাকাটিতে পানি নিস্কাশনের জন্য সুপরিকল্পিত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ এলাকার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতে  এ জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে পৌর এলাকার জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আর এই জলবদ্ধতার সবচেয়ে  মারাতœক দুর্ভোগের শিকার হচ্ছে মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে ও শ্রেণি কক্ষে হাঁটু পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবন্ধতা। বিঘিœত হয় পাঠদান। অন্য দিকে বিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠত হয়ে এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখলেও  প্রতিষ্ঠার  ৩০ বছরেও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি। বিগত ২০১১-১২ অর্থ বছরে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর কর্তৃক তিন কক্ষ বিশিষ্ট ১টি একাডেমিক ভবন নির্মিত হয়। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল । ২টি টিনসেড ঘরে শিক্ষা কার্যক্রম চালানো হয়ে থাকে। টিনসেড ঘর দু’টি অতি পুরাতন থাকায় ঘরের চালার টিন গুলো ছিদ্র হয়ে যাওয়াতে  সামান্য বৃষ্টি হলেই যেমন স্কুল মাঠে হাটু পানি হয়ে যায় এবং বৃষ্টির সময় ঘরের চালা দিয়ে মেঝেতে পানি পড়ে শ্রেণি কক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।  এতে  শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম দারুনভাবে ব্যাহত হয়। জলাবদ্ধতা প্রসঙ্গে পৌর মেয়র শহীদুজ্জামান খান বলেন, সমস্যাটি দীর্ঘ দিনের। আমি নবনির্বাচিত মেয়র হিসাবে মাত্র কয়েক দিন আগে দায়িত্ব পেয়েছি। সমস্যাটি সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ  ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেন জানান,  শিক্ষার সুষ্ঠ পরিবেশের জন্য জরুরী ভিত্তিতে  জলাবন্ধতা দুর করা এবং বিদ্যালয়ের  অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এ জন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

ঘাটাইল কলেজে এমপি রানা’র সমর্থকদের ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ  ঘাটাইল জি.বি.জি কলেজে এমপি রানা’র সমর্থিত লোকজনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত সোমবার এমপি রানা’র সমর্থিত লোকজন ঘাটাইল জি.বি.জি কলেজে সন্ত্রাসী হামলা চালিয়ে মোটর সাইকেলসহ ছাত্র সংসদের অফিস ভাংচুর করে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানবন্ধনে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগেরর নেতাকর্মীরাও অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদ্জ্জুামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া, জিবিজি কলেজের ছাত্র সংসদের নব-নির্বাচিত ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।