মঙ্গলবার, আগস্ট ১৬, ২০১৬

ঘাটাইল ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন শপথ বাক্য পাঠ করান। এ সময় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন। ঘাটাইলের বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হায়দার আলী, শরীফ হোসেন, শাহজাহান তালুকদার, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম খান, মাইন উদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ শপথ গ্রহণ করেন।

ঘাটাইলে পৌর মেয়রকে সংবর্ধনা

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আলফালাহ এসোসিয়েশন’র উদ্যোগে মঙ্গলবার (১৬ আগস্ট) ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক শহীদুজ্জামান খান ভিপি শহীদ কে সংবর্ধনা দেয়া হয়েছে। শহীদুজ্জামান খান ভিপি শহীদ মেয়র নির্বাচিত হওয়ায় ঘাটাইল আলহালাহ এসোসিয়েশন, আল-হেরা স্কুল পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। ঘাটাইল গন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বিআরডিবি’র চেয়ারম্যান জনাব শহিদুল ইলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-  ঘাটাইল পৌরসভা’র সাবেক মেয়র আলহাজ্ব মোঃ হাসান আলী, মোঃ আব্দুর রশিদ মিঞা, মোঃ আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান তালুকদার প্রমুখ।

মাকরাই দিবস পালিত

বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৯৭১ সালের ১৬ই আগস্ট মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে তার গঠিত কাদেরিয়া বাহিনী নিয়ে পাকিস্থানী বাহিনীর উপর আক্রমন চালায় ৷ সেই আক্রমনের সময় ঘাটাইল থানার মাইকরাই নামক স্থানে গুলিবিদ্ধ হোন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নিহত হোন হাতেম আলী নামের একজন মুক্তিযোদ্ধা ৷ সেই ভয়াল স্মৃতিটিকে প্রতিবছর স্বরন করে যাচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ ৷ সেই স্মৃতি স্বরন রক্ষার্থে প্রতিবছরের ন্যায় এবারো আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা ৷ এই মিলাদ মাহফিল ও আলোচনা সভায় জনাব বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক জনাব মোঃ ইকবাল সিদ্দিকী ৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচ.এম আব্দুল হাই(সভাপতি টঙ্গাইল জেলা শাখা) |এ্যাডঃ রফিকুল ইসলাম(সাধারন সম্পাদক টাঙ্গাইল জেলা শাখা) | হাবিবুন নবী সোহেল (আহ্বায়ক যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি)| আতিকুর রহমান সাদেক (যুব আন্দোলন সভাপতি টাঙ্গাইল) |আঃ হালিম ( কৃষক শ্রমিক জনতা লীগ আহ্বায়ক ঘাটাইল) সহ প্রমুখ ৷

সৌর বিদ্যুৎ প্রকল্প ধ্বংস করতে ষড়যন্ত্র

সৌর বিদ্যুৎ প্রকল্পক ধ্বংস করতে সরকারি ইডকল নামক একটি প্রতিষ্ঠান ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) এর সভাপতি আব্দুল হালিম মৃধা।  

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সৌর বিদ্যুৎ ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করে ইডকলের পিওদের কালো থাবা থেকে রক্ষার’ দাবিতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

সাব সভাপতি মৃধা বলেন, ইডকল সোলারকে ধ্বংস করতে বিভিন্নভাবে পায়তারা করছে। শুধু তাই নয় ইডকল সংগঠনের নিজস্ব কোনো পণ্য নেই তারা পণ্যগুলো বিভিন্ন পর্যায় থেকে সংগ্রহ করে দ্বিগুণ মুনাফার বিনিময়ে ভোক্তাদের নিকট বিক্রি করে। কিন্তু প্রকৃত পক্ষে বাংলাদেশে সৌর বিদ্যুতের যাত্রা শুরু হয় ব্যক্তি মালিকানায়। আর যেটা শুরু করে সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব)।

তিনি বলেন, সৌর বিদ্যুৎখাতের কয়েক হাজার ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রায় ৩ লাখ কর্মীর কর্মসংস্থান বর্তমানে হুমকির মুখে পড়েছে। এছাড়া সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) ইডকলের হাত থেকে রক্ষা পেতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপিও দেওয়া হয়েছে। এতে সৌরখাতকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানানো হয়।

পরিবেশ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘ প্রদত্ত প্লানেট অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের উন্নয়নের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের জন্য দেশের কয়েক আখ কর্মীর কর্মসংস্থান যদি হুমকির মুখে পড়ে তাহলে কিভাবে প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন হবে।

সাব এর মুখপাত্র মো.আলী আশরাফুল কবীর বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যেখানে বিদ্যুৎ যায়নি সেখানে তিনি সৌর বিদ্যুৎ পৌঁছে দেবেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠান-ই যদি দুর্ণীতি করে তাহলে কোনোভাবেই প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। এজন্য যত দ্রুত সম্ভব তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) এর যুগ্ম আহ্বায়ক বলরাম বাহাদুর, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।