রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০১৭

ঘাটাইল উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল), ২৬ ফেব্রুয়ারি, আমাদের ঘাটাইল : 
টাঙ্গাইলের উপজেলা বিএনপির নবগঠিত কমিটির এক সভা  শনিবার উপজেলার গারোবাজার খামার বাড়িতে অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান আজাদ উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগাঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। 
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. খ.ম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজ্ঞুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, সহ-সভাপতি বুলবুল ভ’ইয়া, তোফাজ্জল হক সেন্টু, এম.এ করিম, মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাংগাঠনিক সম্পাদক ইখলাক হোসেন খান শামীম প্রমূখ। দিনব্যাপি অনুষ্ঠিত এ সভায় বক্তারা সাংগাঠনিক বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্য রাখেন। সভায় উপজেলা কমিটির সকল সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও এর অঙ্গ সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন। 

ঘাটাইলের লোকেরপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ওএস ফাযিল মাদরাসা মাঠে রোববার(২৬ ফেব্রুয়ারি) বিকালে আইনশৃঙ্খলা বিষয়ক এক উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ পরিদর্শক মো. আলী হোসেন। এসময় আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বক্তব্য রাখেন, লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক আ. রশিদ তালুকদার, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম তালুকদার তারা, লোকেরপাড়া ওএস ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনিছুর রহমান, কবি ছাইফুল ইসলাম, প্রভাষক সুলতান আহম্মেদ, সহকারী শিক্ষক খুররম খান, আওয়ামীলীগ নেতা মো. ইমরান হোসেন তালুকদার, জাকারিয়া খান, লোকেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খন্দকার খাইরুল ইসলাম প্রমুখ।
বৈঠকে মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিয়ে সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধকল্পে লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটি, পুলিশ ও এলাকাবাসী একাত্ম হয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইব্রাহীম ভুইয়া।