রবিউল আলম বাদল, ঘাটাইল: শুক্রবার (১০ মে) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় উত্তর টাঙ্গাইলের ৬টি উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম এর পুর্নাঙ্গ নতুন কমিটি গঠিত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত দাস পবিত্র।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম আয়োজিত মেইন রোডে অবস্থিত হোটেল পাঁচ তারায় শুক্রবার ২৬ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করেন ফেরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত।
কমিটির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহ সভাপতি স ম জাহাঙ্গীর আলম, মোঃ আনছার আলী, মোঃ ম কামরুল হাসান, কে এম মিঠু, মিজানুর রহমান, আব্দুস সাত্তার।
২৬ সদস্য বিশিষ্ট এই কমিটির সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর, সহ সম্পাদক এস এম শহীদ, সিরাজুল ইসলাম কিসলু, আলীম আকন্দ, রবিউল আলম বাদল, সেলিম হোসেন।
সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত দাস পবিত্র, অর্থ সম্পাদক অভিজ্যিত ঘোষ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উত্তম কুমার আর্য্য, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, শিক্ষা ও গবেষনা সম্পাদক জুলিয়া পারভেজ, সমাজ কল্যান সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক নূর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী মুক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আল মামুন।
কমিটির সদস্য কামাল হোসেন, শামছুল হক হিরু, কাজল আর্য, মোঃ আতিকুর রহমান, সাইফুল ইসলাম, তারেক আহমেদ।
কমিটি গঠন শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠান শুরু হয়।
টাঙ্গাইলে ঘাটাইলের মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গত পহেলা মে (বুধবার) বিকালে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক জয়নাল আবেদীন সভাপতি ও মোল্লা মোশফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ছয় উপজেলা ও সাত প্রেসক্লাব নিয়ে গঠিত। এটি গঠিত টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, গোপালপুর, ভুয়াপুর, ঘাটাইল, কালিহাতী, ও এলেঙ্গা পৌরসভা নিয়ে।



