শনিবার, নভেম্বর ২১, ২০১৫

ঘাটাইলে দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১০.৫৫ পিএম, তারিখ: ২১ নভেম্বর ২০১৫ইং, শনিবার , সর্বশেষ সম্পাদনা ১১.৩১ পিএম
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুটিয়া কেন্দ্রীয় ইদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাফিজুর রহমান খান মাষ্টার সভাপতি ও মোঃ হাফিজুর রহমান ভূইয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। সম্মেলন উদ্ধোধণ করেন ঘাটাইল পৌরসভার মেয়র মঞ্জুরুল হক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ,খ,ম রেজাউল করিম। দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান সভাপতিত্বে ও ১নং দেউলাবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন (ধলা), জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাবা নিলুফা ইয়াসমিন খান, উপজেলার বিএনপির প্রচার সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাবা মেহেরুন নাহার চৌধুরী (লাকী),সাংগাঠনিক সম্পাদক শামীম খান,পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সোহবার হোসেন প্রমূখ। সম্মেলনে কাউন্সিলরদের কন্ঠ ভোটে মোঃ হাফিজুর রহমান খান মাষ্টার সভাপতি পুনঃ নির্বাচিত হন। ভোটাররা ব্যালেটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে কাজী তোফায়েল আহমেদের চেয়ে ১৬ ভোট বেশি পেয়ে মোঃ হাফিজুর রহমান ভূইয়া নির্বাচিত হন।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/শনি-৪র্থ/কেআই/০৭

ঘাটাইলে বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১১.৫০ পিএম, তারিখ: ২১ নভেম্বর ২০১৫ইং, শনিবার , সর্বশেষ সম্পাদনা ১১.৫৫ পিএম
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ১১টি ইউনিয়নের যুবলীগের নেত্রীবৃন্দদের শনিবার (২১ নভেম্বর) নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী-যুবলীগ আয়োজিত প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলা  আওয়ামী-যুবলীগের আহবায়ক ছরোয়ার আলম রুবেল এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের আহবায়ক ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম লেবু,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আ’লীগের সদস্য ইউসিসি চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রহিম মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান, জিবিজি কলেজের সাবেক ভিপি শহীদুজ্জামান খান শহীদ, উপজেলা মহিলালীগের আহবায়ক নূরজাহান সিদ্দিকা, এস.এম. লিটন সরকার, আব্দুল জলিল প্রমুখ।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/শনি-২য়/কেআই/০৫

ঘাটাইলে ইদ্রিস আলীর শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । আপডেট: ১১.০০ এম, তারিখ: ২১ নভেম্বর ২০১৫ইং, শনিবার , সর্বশেষ সম্পাদনা ১১.০০ এম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গত বৃহস্পতিবার বিকেলে লোকেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রয়াত ইদ্রিস আলীর শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শিল্পপতি সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, লুৎফর রহমান তালুকদার, বারী প্রমুখ।
আমাদের ঘাটাইল/প্রতিনিধি/শনি-১ম/কেআই/০৪