টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার নব-গঠিত লক্ষিন্দর ইউনিয়নের ছলিং বাজার এলাকায় গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে দুইটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারের মোঃ আজাহারের মুদী দোকান থেকে নগদ ৪০ হাজার টাকা ও প্রায় ৭০ হাজার টাকার মুদী পন্য চুরি সহ একই বাজারের গ্রামীন উন্নয়ন সমিতি থেকে একইভাবে কয়েক হাজার টাকা চুরি হয়েছে।
আজাহার মিয়া (৪০) জানান, প্রতিদিনের মত দোকানের বেচাকিনা শেষ করে মঙ্গলবার রাত দশটায় দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। আজ সকালে এসে দেখি দোকানের শাটারের তালা ভাঙা। তাত্ক্ষণিক আশেপাশের লোকজন ডেকে দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে দেখি নগদ চল্লিশ হাজার টাকা ও দোকানের মালামাল সহ প্রায় একলক্ষ টাকার মত চুরি হয়ে গেছে।
এছাড়া একই এলাকার গ্রামীণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ নামক প্রতিষ্ঠানেও একই রাতে চুরির ঘটনা ঘটেছে। ঠিক কতো টাকা চুরি হয়েছে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটির কর্ণধাররা জানাতে পারেননি। তারা বলেন, হিসাব করলে গচ্চা যাওয়া টাকার পরিমাণ জানা যাবে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সব থেকে বড় হাট গারোবাজার। কাঠাল আনারসের জন্য বিখ্যাত হলেও বর্তমানে ৯টি এনজিও এবং ২টি ব্যাংক ও ক্লিনিকসহ বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। এ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নেই কোন পুলিশ ফাঁড়ি। মাঝেমধ্যে টহল পুলিশ আসে, বাকিটা সময় নৈশ প্রহরীই একমাত্র ভরসা। দেশ ডিজিটাল হচ্ছে, বর্তমানের চোর-ডাকাতরা ডিজিটাল পদ্ধতিতে তাদের কার্য্য হাসিল করছে, প্রয়োগ করছে আধুনিক পদ্ধতি।
স্থানীয়রা জানান, গারোবাজারে কয়েকটি বড় চুরির ঘটনা ঘটার পর, নৈশ প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে। তাই গারোবাজারে চুরির সুযোগ না পেয়ে পার্শ্ববর্তী ছলিং বাজারে গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে সুকৌশলে তালা কেটে মোঃ আজাহারের মুদী দোকান থেকে নগদ ৪০ হাজার টাকা ও প্রায় ৭০ হাজার টাকার মুদী পন্য চুরি সহ একই বাজারের গ্রামীন উন্নয়ন সমিতি থেকে একইভাবে কিছু টাকা চুরি হয়েছে।
স্থানীয় সুত্রে আরও জানা যায়, বর্তমান সরকারের করা নতুন মাদক নিয়ন্ত্রণ আইনের ভয় এবং প্রসাশনের চাপে মাদক বিক্রি এবং সেবন কিছুটা কমলেও নব-গঠিত লক্ষিন্দর ইউনিয়নে জুয়া খেলা ব্যাপক হাড়ে বেড়ে গিয়েছে। তাই এলাকাবাসীর ধারণা, জুয়ারি বা মাদকসেবীদের অর্থাভাবে এসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। এখনই ব্যবস্থা না নিলে চোরের দল আরও অপরাধ সংগঠিত করতে উৎসাহী হবে।
সকাল এগারোটার সময় এলাকার স্থানীয় ইউপি সদস্য এনামুল হাসান চান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷