‘মিস এশিয়া প্যাসিফিক’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট পড়লেন ফিলিপিনো তরুণী শরিফা আকিল। ১৯৬৮ সালে প্রতিযোগিতাটি চালু হওয়ার পর এই প্রথম কোনো মুসলিম তরুণী সেরা সুন্দরীর মর্যাদা পেলেন।
এ নিয়ে পঞ্চমবারের মতো সেরা সুন্দরীর মুকুট জিতলেন ফিলিপাইনের নারীরা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে নিউইয়র্কের মারজানা চৌধুরী ২০তম স্থান দখল করেছেন। ‘মিস বাংলাদেশ’ হিসেবে শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে সিলেটের মেয়ে মারজানা এই প্রতিযোগিতায় অংশ নেন।
‘মিস এশিয়া প্যাসিফিক’ জয়ের পর শরিফা বলেন, ‘বিশ্বজুড়ে ভয়ংকর সমস্যা সাইবার ক্রাইমকে নিজ নিজ মূল্যবোধ থেকে প্রতিহত করতে হবে। মানবতার সার্বিক কল্যাণের পথ সুগম রাখতে তথ্য-প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে।’
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৫০ জন সুন্দরী অংশ নেন। এতে প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিলের সুন্দরী গ্যাব্রিয়েলা পালমা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন যথাক্রমে কোস্টারিকার মেলানিয়া গঞ্জালেজ,মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক ও ভেনেজুয়েলার মারিয়ানি এঙ্গারিতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷