নির্ধারিত সময়ের তখন খেলা শেষ। কিন্তু, ম্যাচের শেষ মুহূর্তে এসে রোমাঞ্চে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে এসে ব্রাজিলের কাছে পরাজয় বরণ করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
এর আগে, নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত নেইমার-কৌতিনহোদের আটকে রেখে ছিল ইকার্দি-দিবালারা। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ গোলে জয় পায় সেলেকাওরা। ফলে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে মেসি বিহীন আর্জেন্টিনা দল।
ম্যাচের অন্তিম সময়ে ব্রাজিলীয় সুপারস্টার নেইমারের দুর্দান্ত কর্নার কিকে হেড করে জয়সূচক গোল করেন মিরান্দা। সেই সঙ্গে আর্জেন্টিনার বিপক্ষে ৪১তম জয় পেল ব্রাজিল।
অপেক্ষার প্রহর শেষে মঙ্গলবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টায় জেদ্দায় শুরু হয় ফুটবল মহারণ। খেলার শুরু থেকেই ফুটবলের ল্যাটিন ছন্দ উপভোগ করতে থাকে ফুটবল প্রেমীরা।
খেলার প্রথমার্ধে নেইমার, কুতিনহোরা কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগে রীতিমতো আক্রমণ চালিয়ের গোলের দেখা পায়নি। আর্জেন্টিনা অধিনায়ক রোমেরোকে পরাস্ত করতে পারেনি তারা। প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় শেষ হয়।
পরে দ্বিতীয়ার্ধে এসে ঝলসে ওঠে আর্জেন্টিনার তরুণ তুর্কি দিবালা ও ইয়াকার্দি। দিবালার বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
এদিকে, ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে গেলেও তখনো গোলের দেখা পায়নি কোনো দলই। অতিরিক্ত সময়ে ব্রাজিল, আর্জেন্টিনাকে চেপে ধরে। মেসিবিহীন আর্জেন্টিনার রক্ষণভাগে রীতিমতো আক্রমণে ব্যস্ত হয়ে পরেন নেইমার-কুতিনহোরা।
অতিরিক্ত সময়ে কর্নায় পায় ব্রাজিল। ব্রাজিলের ৪র্থতম কর্নার কিক নেন নেইমার। নেইমারের বাঁকানো শটে মাথা ছোঁয়ান মিরান্দা। রোমেরোকে পাশ কাটিয়ে বল ঢুকে নীল-সাদাদের জালে।
বিজয়োল্লাসে মেতে উঠল সাম্বার দেশের সমর্থকরা। ম্যাচের একমাত্র জয় সূচক গোলটি আসে মিরান্ডার হেড থেকে।
অবশ্য ম্যাচের ৬৩ শতাংশ সময়ে বল ছিল ব্রাজিলের দখলে। অন্যদিকে আর্জেন্টিনার দখলে ছিল বাকি ৩৭ শতাংশ সময়।
সুপার ক্লাসিকোর এ ম্যাচে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷