ভারতে গুজরাট রাজ্যের রাজকোটে এক বেসরকারি স্কুলের প্রতিষ্ঠাতাকে একটি ‘পার্সেল বোমা’ উপহার বাক্সে পাঠিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। বুধবার সকালে বোমাটি ধ্বংস করা হয় বলে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান। পার্সেল পাঠানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
গত ১২ অক্টোবর রাজকোট থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত শ্রী কৃষ্ণা স্কুলের প্রতিষ্ঠাতা ভিত্থাল দোবারিয়াকে সিরিষ আঠা ও বিস্ফোরক সুইচ বসানো একটি প্যাকেট উপহার বাক্সে কুরিয়ার করে পাঠানো হয়। বাক্সে সন্দেহজনক কিছু আছে এটা বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ অধিদপ্তর বুধবার সকালে নিরাপদ স্থানে বোমাটির বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ পরিদর্শক বলরাম মিনা বার্তা সংস্থা পিটিআইকে জানান।
বলরাম মিনা বলেন, ‘আমরা সন্দেহ করছি যে ছেলেটি এই উপহার বাক্স দিয়ে গেছেন সে কোনো কুরিয়ার সার্ভিসের লোক নন। কারণ কুরিয়ার প্রতিষ্ঠানগুলোর সাধারণ নিয়মগুলো সে অনুসরণ করেনি। বাক্সে প্রেরণকারী লিখেছেন, তিনি এই স্কুলের সাবেক ছাত্র। দোবারিয়ার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই উপহার পাঠিয়েছেন।’
পুলিশ পরিদর্শক আরো জানান, দোবারিয়াকে ১৪ অক্টোবর উপহার বাক্সটি খোলার অনুরোধ করেন প্রেরণকারী। কিন্তু মঙ্গলবার রাতে তিনি এটি খোলেন এবং সন্দেহজনক বস্তু পাওয়ায় পুলিশকে খবর দেন।’
টানেল বিস্ফোরণের জন্য যে ধরনের উপাদান ব্যবহার করা এই পার্সেল বোমার মধ্যে সেসব উপাদান পাওয়া গেছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷