বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

৭ লাখ সৈনিকের নেতৃত্ব দেবেন এই নারী

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইতিহাসে প্রথম কোনো নারী কমান্ডিং জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল লরা জে. রিচার্ডসন। এই নারী জেনারেলের অধীনে থাকবেন ৭ লাখ ৭৬ হাজার সেনা ও ৯৬ হাজার বেসামরিক লোকজন। যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীতে যোগ দেন রিচার্ডসন। ২০১২ সালে তিনি প্রথম অশ্বারোহী বাহিনীর (আমেরিকান’স ফার্স্ট টিম হিসেবে পরিচিত) প্রথম নারী ডেপুটি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে জেনারেল বরার্ট বি. আব্রামসের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ পান সাবেক বৈমানিক রিচার্ডসন।


যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি সূত্র বলছে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র আর্মড ফোর্সেস কোরিয়ার কমান্ডার হিসেবে দায়িত্ব নেবেন আব্রাম। এরপরই যুক্তরাষ্ট্র আর্মির (ফরসকম) প্রথম নারী কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব দেবেন রিচার্ডসন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷