বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

পুরুষ যৌনাঙ্গের গড় মাপ কত! সমীক্ষা রিপোর্ট বদলে দেবে ধারণা

উত্থিত অবস্থায় একজন পুরুষের যৌনাঙ্গ যদি ইঞ্চি পাঁচেক লম্বা হয়, তা হলে আর হীনমন্যতায় ভুগতে হবে না। জেনে রাখুন, গোটা বিশ্বে এটাই হল পুরুষদের গড় পেনিস সাইজ!

পুরুষদের গড় পেনিস সাইজ কত, তা জানতে সম্প্রতি একটি সমীক্ষা চালান একদল ব্রিটিশ গবেষক। ১৫,৫২১ জন পুরুষের উপর ওই সমীক্ষা চালানো হয়। বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে ‘বিজেইউ ইন্টারন্যাশনাল’ পত্রিকায়। সেখানে পেনিসের সাইজ নিয়ে উঠে এসেছে নানা তথ্য।



পৃথিবীর বিভিন্ন দেশে করা ওই সমীক্ষা থেকে জানা গিয়েছে, শিথিল অবস্থায় পুরুষদের পেনিসের গড় দৈর্ঘ্য ৯.১৬ সেন্টিমিটার বা ৩.৬১ ইঞ্চি। উত্থিত অবস্থায় তা হল ১৩.১২ সেন্টিমিটার বা ৫.১৬ ইঞ্চি। আর শিথিল অবস্থায় পেনিস গড়ে ৯.৩১ সেন্টিমিটার বা ৩.৬৬ ইঞ্চি চওড়া। উত্থিত অবস্থায় তা ১১.৬৬ সেন্টিমিটার বা ৪.৫৯ ইঞ্চি চওড়া। এর চেয়ে বড় পেনিসধারী পুরুষের সংখ্যা খুবই কম। ৬ ইঞ্চি লম্বা পেনিস আছে, এমন পুরুষের সংখ্যা প্রতি ১০০ জনে মাত্র ৫ জন। পায়ের পাতা বড় হওয়ার সঙ্গে পেনিসের দৈর্ঘ্যের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়।

পুরুষদের ধারণা আছে, পেনিস বড় না হলে সঙ্গিনীকে সন্তুষ্ট করা যায় না। কিন্তু, সেটা ভ্রান্ত বলেই জানাচ্ছেন সমীক্ষকরা। সেক্সের সময় পুরুষসঙ্গী কতটা আরাম দিতে পারছে, সেটাই মেয়েদের কাছে বিবেচ্য বিষয়, পেনিসের সাইজ নয়।

এই বিষয়টা যদি মাথায় গেঁথে নেওয়া যায়, তা হলে আর হীনমন্যতায় ভুগতে হবে না। কোনও তেল ব্যবহার করে বা ওষুধ খেয়ে পেনিসের সাইজ বাড়ানো সম্ভব নয় বলেও দাবি করেছেন সমীক্ষকরা। ফলে, অমুক তেল ব্যবহার করে পেনিসের সাইজ বাড়ান, এমনতর বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না। এমনকী, পেনিস বড় হওয়ার সঙ্গে বিছানায় বেশিক্ষণ টিকে থাকার কোনও সম্পর্ক নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷