বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ভোটকেন্দ্র বেড়েছে ১৮টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১৮টি। নতুন তিনটি ইউনিয়ন সংযুক্তির ফলে বেড়েছে ভোটারের সংখ্যাও।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ১১৯টি। আগের নির্বাচনে সংসদীয় এ আসনটিতে মোট ইউনিয়ন ছিল ১১টি, পৌরসভা ছিল একটি আর ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১০১টি। এবার ১১ ইউনিয়নের সঙ্গে যোগ হয়েছে সাগরদিঘী,  সংগ্রামপুর ও লক্ষ্মিন্দর  ইউনিয়ন। ভোটার তালিকা অনুযায়ী এবার আসনটিতে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৬১০ জন।  ইউনিয়ন  ও ভোটার বৃদ্ধির ফলে কেন্দ্রের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷