বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

স্বৈরাচার আমলেও এতো মামলা হয়নি

‘আমরা বাস করছি এমন একটা নিয়ন্ত্রিত, অগণতান্ত্রিক পরিবেশে যেখানে বিএনপির হাজারও নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা। গত দুই মাসের মধ্যে যে পরিমাণ মামলা, যে পরিমাণ আসামি হয়েছে কোনো কোনো সরকারের সারা টিনিউরে এতো মামলা হয় না। স্বৈরাচার আমলেও এত মামলা, এতো আসামী হয়নি।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টকশো অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘এটাকে আমরা গণতান্ত্রিক পরিবেশ বলতে রাজি নই, আমরা গণতান্ত্রিক পরিবেশে বাস করছি না। গণতান্ত্রিক পরিবেশ চাই বলেই আমরা কিন্তু বৃহত্তর ঐক্যের পরিধিটা বড় করতে চেয়েছি।’

‘ড. কামাল হোসেন যে ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ দিলেন সেই ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্তফ্রন্ট যুক্ত হয়েছে। সেখানে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল আমরাও গিয়েছি। আমরা একমত হয়েছি যে, যেহেতু আমাদের দাবিগুলো এক তাই আমরা সেই দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি। ঐক্যফ্রন্ট যেটা গঠিত হয়েছে সেই দাবিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও করা হয়েছে।’ বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

সম্প্রতি ২০ দলের ভাঙ্গন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা জোট পরিত্যাগ করলেন তারা নিজেরাই বলেছেন যে, আমরা চাই না আমাদের জন্য বিএনপিকে চাপের সম্মুখীন হতে হোক। ২০ দলীয় জোট ভেঙ্গে দেয়া হয়নি। ২০ দলীয় জোট আছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷