ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ॥
গতকাল মঙ্গলবার ঘাটাইলের কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোতিা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে, এম শামসুল হক ,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ , ম্যানেজিং কমিটির সদস্য এবিএম মহি উদ্দীন আলমগীর ,সিনিয়র শিক্ষক মোঃ আঃ মান্নান, মোঃ গোলাম মোস্তফা ম্যানেজিং কমিটির সম্মাণিত সদস্যসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় ও বাংলাদেশ টিভির নিয়মিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷