ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতাঃ
ঘাটাইল পৌর বিএনপির নব গঠিত কমিটির এক সভা গতকাল শনিবার উপজেলা সদরের মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথী ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান আজাদ ।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজ্ঞুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগাঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ. খ.ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, সহ সভাপতি বুলবুল ভ’ইয়া, টাঙ্গাইল জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শামীম সরকার, পৌর যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর শহিদুল ভ’ইয়া, প্রমূখ । দিনব্যাপি অনুষ্ঠিত এ সভায় বক্তারা সাংগাঠনিক বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্য রাখেন। সভায় পৌর কমিটির সকল সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য ও পৌর যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও এর অঙ্গ সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷