ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সাগরদিঘীতে পল্টন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম ইদ্রিস আলী। তিনি ইন্দ্রিরা বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে শিক্ষক ইদ্রিছ আলী ফজরের নামজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার সময় সাগরদিঘী-সখিপুর সড়কের পল্টন পাড় নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷