ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেভিনেট নির্বাচন-২০১৭ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। আজ সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতীহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘাটাইল পৌর সভাধীন ঘাটাইল গণ মডেল ,ঘাটাইল এস.ই.বালিকা ও মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের স্বঃষ্ফূর্ত ভাবে এ নির্বাচনে অংশ গ্রহন করতে দেখা যায়। এমনকি বিদ্যালয়ের আঙিনায় হাতের লেখা পোষ্টার কাগজে প্রার্থীদের প্রচারণাও শোভা পায়। দেশের বিদ্যমান অন্যান্য নির্বাচনের ন্যায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনেও সকল প্রক্রিয়া যথাযথ ভাবে সম্পন্ন করা হয় ।প্রধান নির্বাচন ও সহকারী নির্বাচন কমিশনার ,প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করেন। শিক্ষক মন্ডলীরা শুধু তাদের কাজে সহযোগিতা করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক ও একাডেমিক সুপারভাইজার মোছাঃ মাসুমা সুলতানা সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন প্রত্যক্ষ করার জন্য পরিদর্শনে যান। নির্বাচনের উৎসব মুখর হওয়াতে তারা সন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, গণতন্ত্র চর্চা , সহিঞ্চুত,া তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গঠন,বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদেরকে সম্পৃক্ততা করা এবং বিদ্যালয়ের সহশিক্ষাক্রমিক কাজে তাদের সক্রিয় ভ’মিকা পালন করাই হচ্ছে এ নির্বাচনের মূল উদ্দেশ্য।