সোমবার, মার্চ ২৭, ২০১৭

ঘাটাইলে পৃথক অভিযানে ইয়াবা সহ দুই জন গ্রেফতার


 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবা ও মদসহ  দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে এদের  গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃতরা হলো, উপজেলার  বাইচাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শামসুজ্জামান (৪৫) ও ব্রাক্ষ্মণ শাসন এলাকার মোকছেদ আলী ছেলে শুকুর আলী  (২০)।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এরা বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। গ্রেফতার কালে  তাদের কাছ থেকে  ১৭ পিচ  ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার  করা হয়। এ দেরকে  টাঙ্গাইলের আদালতে প্রেরণ করা হয়েছে।