বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০১৭

ঘাটাইলে মাস হিস্টোরিয়া রোগে এক সাথে ১৩ শিক্ষার্থী অসুস্থ্

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সাথে ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে শ্রেনী কক্ষে হঠাৎ এই ঘটনাটি ঘটে।
উপজেলার গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মনিরুজ্জামান টিনিউজকে জানান, দুপুরে হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে পৌছে দিতে দুইজন শিক্ষার্থী নিয়ে যায়। পরে তারা স্কুলে ফেরার পথে তারাও অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে ক্রমানয়ে অসুস্থর সংখ্যা বেড়ে মোট ১৩ জন অসুস্থ হয়। পরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে কর্তব্যরত ডাক্তার স্কুলে এসে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ডাক্তার টিনিউজকে জানান, বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এটি একটি ভাইরাস জনিত রোগ, রোগের নাম মাসহিষ্টরিয়া। বর্তমানে সকলেই শংকা মুক্ত রয়েছে।