সোমবার, মার্চ ১৩, ২০১৭

ঘাটাইলে দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে চাল ব্যবসায়ী উধাও


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন রাইস মিল থেকে প্রায় দুই কোটি টাকার চাল কিনে রাজিব নামে এক প্রতারক চাল ব্যবসায়ী দাম পরিশোধ না করে, পরিবার পরিজন নিয়ে উধাও হয়েছে। প্রতারক রাজিব হোসেন বাবু পার্শ্ববতী কালিহাতী উপজেলার হামিদপুর বাজার উত্তর বেতডোবা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় রাজিব হাসান, স্ত্রী তনিমা আক্তার জুলি, ম্যানেজার, রামানন্দ, ব্যবসায়ী পার্টনার সাহেব আলী ও বেল¬ালের নাম উলে¬খ পূর্বক অজ্ঞাত কয়েকজনকে আসামী করে ঘাটাইল থানায়  একটি প্রতারনা মামলা দায়ের করা করেছেন ১৬জন রাইস মিলের মালিক ।
মামলা সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার প্রতারক রাজিব হোসেন বাবু ও তার ব্যাবসায়ী পার্টনাররা ঘাটাইল উপজেলার রাইস মিলের মালিক মীর জাকির হোসেন কাকনের ২৭ লাখ ২৬ হাজার ১৭৫ টাকা, মো. কাউসারের ২৮ লাখ ৪৫ হাজার টাকা, সোহেল হোসেনের (খোকন) ১৫ লাখ ২৪ হাজার ২৬৫ টাকা, বকুলের ১০ লাখ ৭১ হাজার ২৫০ টাকা, শাহীনের ৮ লাখ ৭৬ হাজার ৪২৩ টাকা, শামছুল হকের ৫ লাখ ৫৯ হাজার ৪৩০ টাকা, সাজিবের সাড়ে ছয় লাখ টাকা, সবুজের সাড়ে ১১লাখ টাকা, ঠান্ডুর সাড়ে চার লাখ টাকা, আওয়াল মিয়ার ৭ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা, কবিরের সাড়ে ছয় লাখ টাকা ও সানোয়ারের সাড়ে তিন লাখ টাকা সহ বিভিন্ন জনের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের চাল বাকী নেয়। পরবর্তীতে গত এক সপ্তাহ ধরে রাজিবের মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে তাদের বাড়িতে গিয়েও তার পরিবারের লোকজনকে পাওয়া না যাওয়ায় ভূক্তভোগী রাইস মিল ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছে। তারা এখন পরিবার-পরিজন নিয়ে পথে বসে গেছেন। ক্ষতিগ্রস্থ মিল মালিকরা ঘাটাইল রাইস মিল মালিক সমিতি প্রতারক চক্রের মূল হোতা রাজিব হোসেন বাবুকে ধরিয়ে দেয়ার জন্য নগদ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷