সোমবার, মে ০৮, ২০১৭

কালের কণ্ঠের সহকারি বার্তা সম্পাদকের মাতার ইন্তেকাল


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
দৈনিক কালের কণ্ঠের সহকারি বার্তা সম্পাদক মোঃ কামরুল হাসান খানের মাতা শামসুন্নাহার খানম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----------রাজেউন)। গত শনিবার রাত ১১.৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ হ্নদরোগে ভোগছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার  ঘাটাইল উপজেলার সাইটশৈলা গ্রামে। মৃত্যুকালে তিনি স্বামী আবু আলম খান, দুই ছেলে তিন মেয়ে আত্বীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলে কাইয়ুম খান বীমা কর্মকর্তা, দুই মেয়ে শাহীনুর খানম লিপি ও শাহিদা খানম লিটা আমেরিকান প্রবাসী। অপর মেয়ে শারমিন খান শিখা গৃহিনী। গতকাল রোববার তার জানাযা নামাজ সাইট শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি নুরুজ্জামান মিঞা, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।