সোমবার, মে ০৮, ২০১৭

ভয়াবহ পানি দূষনের কবলে বংশাই নদী

এম,এস,এস,সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সর্ববৃহৎ বংশাই নদীতে ভয়াবহ আকারে দূষিত হচ্ছে পানি ৷ এই পানি দূষনের ফলে মারাত্বক ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে পরিবেশ ৷ সরোজমিনে গিয়ে দেখাযায়, ঘাটাইল উপজেলার চাপড়ী থেকে গাঙ্গাইর পর্যন্ত রয়েছে প্রায় শতাধিক লেয়ার মুরগীর খামার ৷ প্রতিটা খামারের বিষ্টা ও ময়লা আবর্জনা পাইপ লাইনের মাধ্যমে বংশাই নদীতে ফেলা হয় ৷

যার ফলে যেমন দূষিত হচ্ছে পানি সেই সাথে দুর্গন্ধের জন্য দুষিত হচ্ছে বায়ু ৷ ভয়াবহ পানি দূষনের ফলে নদীর মাছ পর্যন্ত মরে ভেসে উঠতেছে ৷ এতে করে পরিবেশের চরম ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে ৷ এলাকাবাসীর সুত্রে জানাযায়, বংশাই নদীপারের লোকজন আদিকাল থেকে নদীতে গোসল সহ বিভিন্ন আসবাব পত্র বাসন কোসন ধোয়ার সকল কাজ নদীর পানি দিয়ে সম্পন্ন করতেন ৷ তবে বর্তমানে লেয়ারের বিষ্টা নদীতে ফেলায় নদীর পানি চরম ভাবে দূষিত হচ্ছে ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।