এম.এস.এস.সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
শ্রমিক সংকটে বিপাকে পড়েছে ঘাটাইলের কৃষকরা ৷ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রধানত কৃষি নির্ভর অঞ্চল ৷ এখানে মুলত ধান চাষ কৃষকদের প্রধান চাষযোগ্য ফসল ৷ সব থেকে বেশি ধান চাষ হয় বিভিন্ন বিল ও ঝিলে ৷ বিভিন্ন বিলের ধান সবার আগেই পেকে যায় ৷ কিন্তু বৈশাখ মাসে এসব ধান কাটার উপযোগী হলে যথাসময়ে শ্রমিক না পাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ থাকায় ধান কাটা সম্ভব হয়না ৷ এতে করে অধিকাংশ ধান অত্যাধিক পেকে ঝড়ে পড়ে যায় ৷ এতে করে ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয় স্থানীয় কৃষকরা ৷ এসব সমস্যার মধ্যে আরও বাড়তি দুশ্চিন্তার ভাজ ফেলে দিয়েছে ব্লাস্টরোগ ও বৃষ্টি ৷যার ফলে কৃষকের চারোদিক যেন অন্ধকারে ছেয়ে গেছে ৷এবার আংশিক বৃষ্টিতে সারাদেশের ন্যায় ঘাটাইলেরও বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ধান ৷ ইতিমধ্যে অনেক ফসল পচেগেছে ও ব্লাস্টরোগে আক্রান্ত হয়ে ফসলি জমির ধান নষ্ট হচ্ছে ৷কৃষকরা জানান, বিভিন্ন কারনে এবার লক্ষ্যমাত্রার থেকে কম ধান পাবেন তারা ৷ তবে যে ধান গুলো পেকে গেছে সেগুলোও শ্রমিক সংকটে কাটা সম্ভব হচ্ছে না ৷ কিছু কিছু শ্রমিক দেশের বিভিন্ন স্থান থেকে আসলেও তাদের নিয়ে হচ্ছে টানাটানি ৷ এবং শ্রমিকরাও ধর কষছেন মোটা অংকের ৷ তারাও পারিশ্রমিক নিচ্ছে দৈনিক ৫০০টাকা থেকে ৭০০টাকা পর্যন্ত ৷ এত বেশি টাকা দিয়ে ধান কাটার ফলে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের ৷ প্রতি মন ধানের মুল্যে পাচ্ছেন ১জন শ্রমিক ৷ এত টাকা শ্রমিক মুজুরী সত্বেও কৃষকরা চান তবু যেন ফসল বাড়িতে তুলতে পারেন ৷ তবু পাচ্ছেন না শ্রমিক ৷ এতে করে চরম বিপাকে ঘাটাইলের কৃষকরা ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
