রেজাউল করিম খান রাজ,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬১৩০৪) ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে আঠারদানা এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ট্রাকটি ধুমরে মুচরে যায়।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাটাইল থানার এস.আই সেকান্দর হোসেন ঢাকাটাইমসকে জানান, দুর্ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছে বলে শুনেছি, কিন্তু তারা পালিয়ে যায়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
