রবিবার, মে ০৭, ২০১৭

ঘাটাইলে দুই গ্রামবাসির মধ্যে সৃষ্ট বিরোধের অবশেষে নিস্পত্তি



ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা ॥
  মাদক ব্যবসায় ও আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট ঘাটাইল উপজেলার নাটশালা ও কাশতলা গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধের অবশেষে নিস্পত্তি হলো।দীর্ঘ দিন ধরে এই দুইটি গ্রামের মধ্যে  হাঙ্গামা, মামলা ও পাল্টা মামলা চলে আসছিল।  গতকাল রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীনের  আহবানে এই দুই গ্রামের প্রতিনিধিদের নিয়ে মীমাংসা বৈঠকে বসে। মীমাংসা সভায় নাটশালা ও কাঁশতলা গ্রামবাসী ভালবাসার বন্ধনে মিলিত হয়ে সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল করার শপথ নেন। পাশাপাশি দুই গ্রামবাসীর মধ্যে সংগঠিত হামলার চলমান মামলা তুলে নিয়ে শান্তিপূর্ন ও সৌহার্দপূর্ণ অবস্থান নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন মীমাংসা বৈঠকে উপস্থিত থাকা গ্রামবাসীরা। এ ব্যাপরে মাদক নির্মূল কমিটি গঠনের সিদান্তও গৃহিত হয়। মীমাংসা বৈঠকে উপস্থিত ব্যক্তিরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুই গ্রামের যৌথ মাদক নির্মূল কমিটিই আগামী দিনে রুখবে মাদকের কালো হাত। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মীমাংসা সভায়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক পৌর মেয়র হাসান আলী, মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ, জামুরিয়া ইউ,পি, চেয়ারম্যান ইখলাখ হোসেন খান শামীম, দিঘলকান্দি ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, দিগড় ইউ,পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন সহ দিগড় ও দিগলকান্দি ইউনিয়নের বয়োজ্যেষ্ঠ মাতাব্বর বৃন্দ।
উল্লেখ্য যে, গত দুই সপ্তাহ যাবৎ  উপজেলার নাটশালা ও কাশতলা এই দুইটি   গ্রামের মধ্যে  আধিপত্য বিস্তারকে  কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে । সম্প্রতি এ নিয়ে হামিদপুর বাজারে সালিশী বৈঠকে হাঙ্গামার ঘটনা ঘটে এবং ভাঙচুর করা হয় দোকানপাট। উত্তেজনা ঠেকাতে আহত হয় ঘাটাইল থানার দুই পুলিশ  সদস্য কনস্টেবল । শেষ পর্যন্ত এ ঘটনায় দুই গ্রামবাসীর দুইজন বাদী হয়ে দুই গ্রামের ৪৫০ জনকে আসামী করে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেন। এই দুই মামলার এজাহারভ’ক্ত ৪ আসামী কাশতলা গ্রামের জনি (২৮) ও রইজ উদ্দিন (৫০) নাটশালা গ্রামের নাজমুল হোসেন (২০) ও নাসির উদ্দিন (২৩) আটক করে পুলিশ  ।