সোমবার, মে ০৮, ২০১৭

আমাদের ঘাটাইল ডটকমের প্রধান সম্পাদকের পিতার ইন্তেকাল


মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গইলের ঘাটাইল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন আমাদের ঘাটাইল ডটকমের প্রধান সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস আকবর খানের পিতা বীর মুক্তিযাদ্ধা পাক হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত, সাবেক ইঁউ পি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সদস্যর আলহাজ্ব মোঃ মাতাবর আলী খান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----------রাজেউন)। আজ সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার  ঘাটাইল উপজেলার পৌরসভাধীন উত্তরপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী আমিনা খানম, চার ছেলে, ছয় মেয়ে আত্বীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর তার জানাযা নামাজ ঘাটাইল হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে ঘাটাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন বকুল, আমাদের ঘাটাইল ডটকমের সম্পাদক উত্তম কুমার আর্য্য, নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম চাঁন, সহকারী সম্পাদক রবিউল আলম বাদল, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক আব্দুল লতিফ, আমাদের ঘাটাইল ডটকম পরিবারের সকল সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷