রবিবার, এপ্রিল ৩০, ২০১৭

ঘাটাইলের দিঘর ইউনিয়নে বাজেট ঘোষনা

রবিউল আলম বাদল,  ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি:  
 রবিবার দুপুরে ঘাটাইল উপজেলার ৭নং দিঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন সাধারনের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ তোরাব আলি। দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবূল কালাম আজাদ মামুনএর সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা আওয়ামীলিগের সভানেত্রি নুরজাহান সিদ্দিকা  প্রমুখ।
ু। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জিয়াউর রহমান ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা  হয়েছে ১ কোটি ২৮লাখ৯০হাজার ৪৪৮ টাকা । ব্যায় ধরা হয়েছে ১কোটি ২৮লাখ ৯০ হাজার৪৪৮টাকা।
উন্নয়ন খাতে উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ১ লাখ ৫৮৯ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে সকল সাধারন ও সংরক্ষিত  ইউপি সদস্য, ব্যাবসায়ি , শিক্ষক, সাংবাদিক, প্রতিটি ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷