খাদেমুল মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে কুকুরের কামড়ে কমপক্ষে বিশ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘাটাইলের সাগরদিঘী এবং বাসাবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে সাগরদীঘি পপুলার ক্লিনিক এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাগরদিঘী এলাকার তৃতীয় শ্রেণির ছাত্রী পূজা এবং বাসাবাইদ এলাকার সপ্তম শ্রেণির ছাত্র রুবেলের অবস্থা আশঙ্কাজনক।সাগরদিঘী পপুলার ক্লিনিকের কর্মরত চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, ছোট ছোট বাচ্চা এবং কয়েকজন বৃদ্ধ সহ সকাল থেকে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদেরকে মারাত্মকভাবে কুকুর কামড়িয়ে জখম করেছে। পরে এদের মধ্যে যারা বেশি আহত হয়েছে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।
সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম জানান, কুকুরের কামড়ের বিষয়টি সবার জন্যই আতঙ্কের এবং এলাকার সকলের মধ্যেই কুকুর আতঙ্ক কাজ করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷