শনিবার, এপ্রিল ২৯, ২০১৭

ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের বাজেট ঘোষনা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
 ঘাটাইল উপজেলার ১১নং ধলাপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। গত ২৭ এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সর্ব সাধারনের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন। ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারের সভাপতিত্বে বাজেট সভায় সংরক্ষিত  ইউপি সদস্য, ব্যবসায়ি , শিক্ষক, সাংবাদিক,  গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন। ইউনিয়ন পরিষদ সচিব শাকের হোসেন খান ২০১৭-১৮ অর্থ বছরের এ বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৪৫৮ টাকা । ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লক্ষ ৫৫ হাজার ৬১০টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৪৮ টাকা।